টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে আব্দুল করিম মিয়া নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংখুরি এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এ রায় দেন।সাজাপ্রাপ্ত উপজেলার বংখুরী গ্রামের মৃত আবু বক্কর মিয়ার ছেলে আব্দুল করিম (৫০)।প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা বাঁশতৈল ইউনিয়নের বংখুরী মৌজায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দুটি ঘর নির্মাণ করছিলেন আব্দুল করিম। খবর পেয়ে বাঁশতৈল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তাকে ঘর নির্মাণ করতে নিষেধ করেন। নিষেধ অমান্য করে তিনি ঘর নির্মাণ করতে থাকেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে ঘর নির্মাণ করতে নিষেধ করেন। এরপরও তিনি অবৈধ ঘর নির্মাণ কাজ বন্ধ না করে প্রশাসনকে হুমকি দেন। পরে মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে আব্দুল করিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় এবং ৭০ লাখ টাকা মূল্যের ৭০ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিছু হটল যুক্তরাষ্ট্র, ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা
পিছু হটল যুক্তরাষ্ট্র, ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অসম যুদ্ধের ২০তম দিনেই নমনীয় হয়েছে ওয়াশিংটন।  তেহরানের তেল রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা Read more

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বান্দরবানের লামায় ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ওয়াইফাই এর কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ শওকত ইসলাম বাবু (২১) নামে নামে এক Read more

খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ

গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের টহল দল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে Read more

প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ২১৬৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ২১৬৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রবিবার (৩১ আগস্ট) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ২ হাজার ১৬৯টি Read more

বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি
বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি

আজ ১০ এপ্রিল, প্রতি বছর এই দিনটিতে বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’। এই দিনটি মূলত আধুনিক হোমিওপ্যাথির জনক জার্মান Read more

ট্রেনে ফিরতি যাত্রায় ১৩ জুনের টিকিট বিক্রি শুরু
ট্রেনে ফিরতি যাত্রায় ১৩ জুনের টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন