পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু আব্দুল্লাহ উপজেলার ধানদী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তার মা মুন্নি আক্তার একটি মাদ্রাসায় চাকরি করেন এবং ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। জানা গেছে, সন্তানকে বসিয়ে রেখে মুন্নি আক্তার শৌচাগারে যায়। ফিরে এসে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময় খোঁজার পরও সন্তানের সন্ধান পায়নি তিনি। দীর্ঘ সময় পরে ভুক্তভোগী শিশুকে বাড়ির দক্ষিণ-পূর্ব পাশের একটি ডোবায় ভাসমান অবস্থায় দেখেন স্থানীয়রা। শিশুকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
বিদেশে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রবিবার (৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রি Read more

রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিল এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেনুয়েল ডেমার্চ ডি’ রোজারিও ডিয়ার (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ Read more

মুন্সিগঞ্জে অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২
মুন্সিগঞ্জে অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহজালাল (৩৭) হত্যাকাণ্ডের ৩৫ দিন পর ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা Read more

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা
টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা

নারী কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে Read more

নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তপ্ত ক্যামেরুন, নিহত ৪
নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তপ্ত ক্যামেরুন, নিহত ৪

ক্যামেরুনে জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগেই রাজনৈতিক সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন