টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জিএস সেলিম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০১ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরসদরের কলেজ রোডস্থ সৈয়দ টাওয়ারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মির্জাপুর পৌরসদরের বাওয়ার কুমারজানি এলাকার কফিল উদ্দিনের ছেলে সেলিম সিকদার (৫০)। তিনি মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ৪ আগস্ট মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে গোপালপুর উপজেলার নলিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে কলেজছাত্র ইমন নিহত হয়। এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ এমপিসহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ সেলিম সিকদারকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে চার জাহাজ
চট্টগ্রামে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে চার জাহাজ

নিম্নচাপের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর যখন উত্তাল, তখন তার বুকে ভেসে বেড়ানো কিছু পরিত্যক্ত নৌযান যেন প্রকৃতির এই ক্রোধের Read more

সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা
সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, Read more

মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার
মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় তিনদিন Read more

নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে।শুক্রবার (০৫ Read more

৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা
৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ছুটি থাকবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের Read more

চট্টগ্রাম মেডিকেল ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব
চট্টগ্রাম মেডিকেল ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিদিন চিকিৎসার আশায় হাজারো মানুষ ভিড় করেন। কেউ আসেন গুরুতর অসুস্থ রোগী নিয়ে, কেউ বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন