টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানান, তাঁর চাচা গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইড দেখতে গিয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় ইউসুফ খানের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।ইউসুফ খান নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন ও একই গ্রামের সৌদিপ্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়দের ভাষ্যমতে, গত শনিবার একটি মাটির ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। এ ঘটনায় হানিফের সঙ্গে ইউসুফের কথা কাটাকাটি হয়েছিল। মাটির ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজের ঘটনায় আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (০১ জুলাই) ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক Read more

নবীনগরে গাঁজা ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
নবীনগরে গাঁজা ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৬০ কেজি গাঁজা মাত্র ৭ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে নবীনগর থানার Read more

ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি
ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি

ধামইরহাট সীমান্ত দিয়ে ধেঁয়ে আসছে মাদক। বিজিবির কড়া অভিযান অব্যাহত থাকার পরেও মাদকের বিস্তার যেন কিছুতেই কমছে না। সীমান্তে মাদকসহ Read more

ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ
ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনার পর ভারতের হুমকির প্রতিবাদে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে)-সহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) Read more

জাল ভোটে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত! বিএনপি নেতা বহিষ্কার
জাল ভোটে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত! বিএনপি নেতা বহিষ্কার

ভোটে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় শ্যামনগরে বিএনপি নেতা শাহজালালকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিএনপি।শনিবার (৪ অক্টোবর) বিএনপির সদস্য সচিব আবু Read more

গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার
গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ রাকিবুল ইসলাম রনি নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন