টাঙ্গাইলের মির্জাপুরে সাড়ে চার মাসে ৮০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে ডিসেম্বর ২০২৪ থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত এই জরিমানা আদায় করা হয়।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম।প্রশাসন সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলায় বর্ষা মৌসুমে নদী থেকে বালি উত্তোলন এবং শুষ্ক মৌসুমে ফসলি জমি, নদীর কিনার এবং পাহাড়ী লাল মাটি কাটার মহোৎসব চলে। বিষয়গুলো আমলে নিয়ে চলতি শুষ্ক মৌসুমের শুরু থেকেই উপজেলা প্রশাসন সোচ্চার হয়। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন শুরু থেকেই জিরো টলারেন্স ঘোষণা করে। মাটি ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উপজেলার সর্বত্র বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে মাটি কাটা শুরু করে। উপজেলা প্রশাসনও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দিনে এবং রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান করতে থাকেন। করা হয় লাখ লাখ টাকা জরিমানা। ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান একক ও যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসব অবৈধ মাটি কাটার বিরুদ্ধে। এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালতে মামলা হয় ৭৪টি এবং জরিমানা আদায় করা হয় ৮০ লাখ ৬০ হাজার টাকা। এরমধ্যে গত এক সপ্তাহে উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে একাধিক অভিযানে ১২ লাখ এবং গেড়াই ইউনিয়নের মীর দেওহাটা এলাকা থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, প্রশাসন অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সবসময় সোচ্চার। এদের সাথে কোন আপোস নেই। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুর ইসলাম জানান, অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন শুরু থেকেই জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেই লক্ষে প্রতিনিয়ত অভিযান করা হচ্ছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) কে গুলি করে হত্যা করেছে Read more

ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে
ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় জোৎস্না রানী সরকার (৬৫) নামে মাকে শ্বাসরোধে হত্যা করেছে ছেলে। হত্যার পর ছেলে মানিক Read more

মারা গেছেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান
মারা গেছেন উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে Read more

হিলিতে আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
হিলিতে আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

দিনাজপুরের হিলি থেকে আওয়ামী লীগের ৪ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি Read more

নিজের নামে পারফিউম বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প
নিজের নামে পারফিউম বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প

এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'ভিক্ট্রি' নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক Read more

ফরিদপুরে কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির করুণ মৃত্যু
ফরিদপুরে কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির করুণ মৃত্যু

ফরিদপুরে কুমার নদে গোসল করতে নেমে দাদি ও দুই নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন