পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও বিহারে বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা প্রাঙ্গন থেকে আনন্দ  শোভাযাত্রা শুরু হয়। বাঙ্গালী নারী পুরুষ সহ পাহাড়ের বিভিন্ন  ক্ষুদ্র জাতি গোষ্ঠির মানুষ  বর্নিল এ বর্ষবরণ উৎসবে অংশ নেয়।শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিন করে  রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয় । পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন মেলার উদ্বোধন করেন। এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ  হাবিব উল্লাহ মারুফ,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার  সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে স্থাণীয় শিল্পীদের অংশ গ্রহণে বর্ষ বরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিকে বৈসাবি উৎসবের তৃতীয় দিনে আজ রাঙ্গামাটির প্রতিটি বিহারে পাহাড়ি জনগোষ্ঠি নববর্ষের বিশেষ প্রার্থনায় অংশ নেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৪
বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৪

ভারতের লাদাখ শহরকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ৪ জন Read more

কেএফসি ও এডিবল অয়েল মালিকসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কেএফসি ও এডিবল অয়েল মালিকসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিম্নমানের তেল ব্যবহারের অভিযোগে কেএফসির মালিক ও তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন Read more

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন
রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর কাকরাইলে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি Read more

মালয়েশিয়ায় নথি জালিয়াতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় নথি জালিয়াতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার

নথি জালিয়াতি চক্রের হোতাসহ ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক Read more

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

সরকার জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনগুলোতে বলা Read more

চট্টগ্রামে যে নামে হচ্ছে নতুন উপজেলা
চট্টগ্রামে যে নামে হচ্ছে নতুন উপজেলা

‎চট্টগ্রামের ফটিকছড়িকে ভেঙে ভূজপুর থানা এলাকায় "ফটিকছড়ি উত্তর" নামে নুতন উপজেলার অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন