ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) প্রার্থীতা যাচাই বাছাই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।যাচাই-বাচাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আশরাফ সিদ্দিকীর ১% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া তথ্য ও নথিগত ঘাটতি থাকায় জাতীয় পার্টির পক্ষে দাখিলকৃত এরশাদ উল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে।মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, ‘শুক্রবার যাচাইয়ে ১০ জনের মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।’তিনি আরো বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৪ কার্যদিবসের মধ্যে আপিল করতে  পারবেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ
জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশিত হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড Read more

রাজবাড়ীতে আ.লীগের ১০ নেতা কারাগারে
রাজবাড়ীতে আ.লীগের ১০ নেতা কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজবাড়ীতে আ.লীগের ১০ জন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) Read more

২২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

সিরাজগঞ্জে চিকিৎসকসহ দুজনের বিরুদ্ধে আদালতের মামলা
সিরাজগঞ্জে চিকিৎসকসহ দুজনের বিরুদ্ধে আদালতের মামলা

জেলার বেলকুচি আমলী আদালতে জাল মেডিকেল সনদ তৈরি করে আদালতে দাখিলের অভিযোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সাবেক চিকিৎসক (বর্তমানে Read more

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন