চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জমি মালিক মোঃ আনারুলকে (৩৫) অর্থদন্ড ও কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক ইটভাটায় স্তূপকরায় ভাটার ম্যানেজার মতিয়ার রহমান মন্টুকে (৬৪) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।শুক্রবার (২ জানুয়ারী) সকাল ১১ টার দিকে  দামুড়হুদা উপজেলার উজিরপুরের লক্ষীগাড়ী মাঠে ও স্কাই ইটভাটায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেওয়া হয়।মোঃ আনারুল উপজেলার উজিরপুর গ্রামের মৃত. আশরাফ আলীর ছেলে এবং মতিয়ার রহমান মন্টু জয়রামপুর শেখপাড়া গ্রামের মৃত. আবু বক্করের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানাযায়, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল বিভিন্ন সূত্রে সংবাদ পায় উপজেলার বিভিন্ন মাঠের তিন ফসলি জমির উপরি ভাগের (টপ সয়েল) মাটি কিনছে ইটভাটা মালিকরা। এই সংবাদের ভিত্তিতে নির্বাহী অফিসার উপজেলার উজিরপুরের লক্ষীগাড়ী মাঠে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।এসময় নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় জমি মালিক উপজেলার উজিরপুর গ্রামের মৃত. আশরাফ আলীর ছেলে মোঃ আনারুলকে  অর্থদন্ড প্রদান করেন। পরবর্তীতে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের সন্নিকটে অবস্থিত স্কাই ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটায় ইটের কাঁচামাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক স্তূপকৃত অবস্থায় দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক স্তূপকৃত করে রাখায় স্কাই ইটভাটার ম্যানেজারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার একদল পুলিশ।নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল
গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল

যুক্তরাষ্ট্রের চাপ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের গাজায় সামান্য পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ Read more

গৌরনদীতে প্রতিদিন চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা
গৌরনদীতে প্রতিদিন চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা

বরিশালের গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলছে। সকাল, দুপুর, দিন কিংবা রাত, কোনও সময়ই থামছে না চুরি। এতে ছোট বা বড় Read more

১২ মে: নামাজের সময়সূচি
১২ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির উপদ্রব। পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে এক রাতে সাতটি গরু চুরি Read more

মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক
মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে Read more

আকাশসীমা খুলে দিল ইসরাইল
আকাশসীমা খুলে দিল ইসরাইল

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েল।মঙ্গলবার (২৪ জুন) ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন