চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় শাড়িসহ জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬) নামের দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে।এর আগে রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে আনা ১০২ পিস ভারতীয় শাড়ি জব্দ করে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে পাচারের সময় ১০২ পিস ভারতীয় শাড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের

'কী কই বাহে! আমার দুশ্চিন্তায় শেষ নেই। ঈদে ছেলের নতুন শার্ট-প্যান্ট কিনে দিতে পারিনি, এবার কথা দিছি কিনে দেব, কিন্তু Read more

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩০
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩০

ইরান নতুন করে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাজধানী তেল আবিব, রামাত গান এবং হোলোনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্রগুলো। Read more

টেস্ট অধিনায়ক খুঁজে পাচ্ছে না বিসিবি
টেস্ট অধিনায়ক খুঁজে পাচ্ছে না বিসিবি

বাংলাদেশ টেস্ট দলের জন্য এখনো স্থায়ী অধিনায়ক ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একের পর এক বিকল্প বিবেচনায় আসলেও Read more

নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত
নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক দুই সেনা অভিযানে কমপক্ষে ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এয়ার কমোডর এহিমেন Read more

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৯
গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৯ জন নিহত হয়েছেন। হামলার শিকার স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন