চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৪৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক রবিউল হোসেন (৩৩) ও তাঁর সহকারী এমরান হোসেন (১৭)।বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শামসুল আলম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সুলতান সওদাগরের ছেলে। আহত দুজন বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে সবজিবাহী ট্রাকটির চালক, সহকারী ও কেবিনে থাকা সবজি ব্যবসায়ী ভেতরে আটকে পড়েন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শামসুল আলমকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস জানান, ভোর ৪টার কিছু আগে দুর্ঘটনার খবর পাই। মাত্র তিন মিনিটের মধ্যে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং নিহত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম ঘুম ভাবের কারণেই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।‎এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ Read more

মানিকগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার অ‌ভি‌যোগে ছে‌লেসহ গ্রেফতার ৩
মানিকগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার অ‌ভি‌যোগে ছে‌লেসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলায় লক্ষ্মী রাজবংশী নামে এক বৃদ্ধাকে হত্যার অ‌ভি‌যোগে তার বড় ছেলে, ছেলের বৌ ও নাতিকে গ্রেফতার করা হয়েছে। Read more

ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ
ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ

স্কুলের পরীক্ষার ফি দিতে পারেননি এক শিক্ষার্থীর বাবা। তাই তাকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে Read more

তুরস্কে ভয়াবহ দাবানলে উদ্ধারকারী দলের ১০ সদস্য নিহত, আহত ১৪
তুরস্কে ভয়াবহ দাবানলে উদ্ধারকারী দলের ১০ সদস্য নিহত, আহত ১৪

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসকিসেহির প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১০ জন দমকল কর্মী ও উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১৪ জন Read more

শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ Read more

জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও
জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন