ঢাকার মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১৬টি মরদেহই পোশাক কারখানার ভবন থেকে পাওয়া গেছে। তবে মৃতদের কারও পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, মরদেহগুলোর অবস্থা এমন যে, ডিএনএ পরীক্ষার বাইরে তাদের শনাক্ত করা সম্ভব নয়।মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।‎তাজুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে গার্মেন্টস অংশ থেকে মোট ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন ভলান্টিয়ার আহত হয়েছেন। তবে এই দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কেউ আহত হননি।’‎মৃতদেহগুলো একে একে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃতদেহগুলোর অবস্থা দেখে মনে হয়েছে, ডিএনএ টেস্ট ছাড়া তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। চেহারা দেখে কিংবা অন্য কোনোভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ‎‎তাজুল ইসলাম আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, এই অগ্নিকাণ্ডের ফলে যে বিস্ফোরণটি হয়েছে, তাতে যে সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস উৎপন্ন হয়েছিল, তা অত্যন্ত বিষাক্ত। আগুন লাগার প্রথম দিকেই ফ্ল্যাশ ওভার হয়েছিল এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিষাক্ত গ্যাসের কারণে আকস্মিকভাবেই হয়তো নিহতরা সেন্সলেস হয়ে পড়েছিলেন। পরবর্তীকালে মারা গেছেন।’‎‎তাজুল ইসলাম বলেন, ‘মরদেহগুলো দোতলা এবং তিনতলা মিলিয়ে বিভিন্ন কর্নারে পাওয়া গেছে। তারা নিচেও নামতে পারেননি এবং ওপরে ছাদে যাওয়ার যে গ্রিলের দরজা ছিল সেটি দুটি তালা দিয়ে বন্ধ ছিল, সে কারণে ওপরেও যেতে পারেননি। ফলে দুই ও তিনতলায় অধিকাংশ মানুষ মারা যায়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানের শীষের ঐক্যতান শ্লোগানে মুখরিত বরিশাল নগরী
ধানের শীষের ঐক্যতান শ্লোগানে মুখরিত বরিশাল নগরী

ঐক্যর নামই জাতীয়তাবাদী শক্তি। এরাই পারে এক যুগের সাংগঠনিক বিরোধ এক মুহুর্তের মধ্যে মুছে ফেলতে। এরাই পারে লাশের পাশে দাঁড়িয়ে Read more

পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি
পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি

বছরে দুই শতাধিক ডিম দিতে সক্ষম এমন মুরগির জাত উদ্ভাবন করেছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। এটি প্রচলিত দেশি মুরগির তুলনায় প্রায় তিনগুণ Read more

সপ্তাহ না যেতেই আবারো বাড়ল স্বর্ণের দাম
সপ্তাহ না যেতেই আবারো বাড়ল স্বর্ণের দাম

সপ্তাহ না যেতেই আবারো দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে সমন্বয় করা হয়েছে, যা বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে। এখন প্রতি ভরি Read more

৫ বছরেও সমাপ্ত হয়নি কক্সবাজারের ভারুয়াখালী সেতুর নির্মাণকাজ
৫ বছরেও সমাপ্ত হয়নি কক্সবাজারের ভারুয়াখালী সেতুর নির্মাণকাজ

কক্সবাজার সদর উপজেলার এক প্রাকৃতিক বেষ্টনী- নদীঘেরা শান্ত জনপদ ভারুয়াখালী। সামনে বিস্তীর্ণ জোয়ারি খাল, ওপারে খুরুশকুল ও চৌফলদণ্ডী। মাত্র কয়েক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন