জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। তেল পাওয়ার আশায় পাম্পে অনেকেই মোটরসাইকেল নিয়ে ভীড় করছেন। র্দীঘ লাইনে তৈরি হয়েছে নজিরবিহীন ভিড় ও দুর্ভোগ।সরেজমিনে দেখা যায়, শনিবার (২৮ মার্চ) বরিশাল নগরের নতুন বাজার সংলগ্ন মের্সাস ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পে গভীর রাতে হঠাৎ মোটরসাইকেল চালকদের ভীড়।স্থানীয়রা জানান, প্রতিদিন সীমিত পরিমাণ তেল সরবরাহ হওয়ায় সবাই তেল পাচ্ছেন না। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরে যাচ্ছেন। এ অবস্থায় কেউ কেউ নিয়ম ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করছেন, যার ফলে মাঝেমধ্যে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হচ্ছে।এক ভুক্তভোগী মোটরসাইকেল চালক বলেন, ‘রাত ১০ টা থেকে প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ২ শ’ টাকার তেল নিলাম।’তিনি আরো বলেন, ‘দিন যত যাচ্ছে পেট্টোল পাম্পে তেল নিতে ততই পরিস্থিতি আরও জটিল হচ্ছে।’এদিকে, ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলেও অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। ফিলিং স্টেশনে প্রতিদিন পেট্রোল, অকটেন ও ডিজেলের সম্মিলিত চাহিদার অর্ধেক তেলও পাচ্ছেন না তারা বলেও অভিযোগ করেন।চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় জেলার অধিকাংশ ফিলিং স্টেশন ও পাম্পই বন্ধ করে রেখেছেন মালিকরা। জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন
নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে Read more

ভোলায় সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার
ভোলায় সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার

ভোলায় নিজ ছেলের হাতেই খুন হয়েছেন দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক Read more

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে Read more

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ব্যবসায়ীসহ নিহত ২
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ব্যবসায়ীসহ নিহত ২

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন Read more

১২ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম মারা গেছেন
১২ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম মারা গেছেন

বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার কঠোর প্রতিজ্ঞা নিয়ে দীর্ঘ প্রায় ১২ বছর পার করা নিজাম উদ্দিন Read more

অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা
অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন