মিথ্যা তথ্য ও জাল অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করায় বরগুনার আমতলী উপজেলায় সাহিদা বেগম (৫০) নামের এক নারীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।সোমবার (১৬ জুন) দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে উপস্থিত আইনজীবী ও দর্শনার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতের পেশকার মো. কামাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।আদালত সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার হুলাটানা গ্রামের সাহিদা বেগমের পুত্রবধূ খাদিজা বেগমের নামে তার শাশুড়ি মোসা. সাহিনুর বেগম একটি জমি দলিলনামা বা এফিডেভিটের মাধ্যমে লিখে দেন। পরে সাহিনুরের স্বামী মারা গেলে, পারিবারিক কলহের জেরে শাশুড়ি সাহিদা বেগম ওই এফিডেভিটকে জাল দাবি করে গত বছরের ৩ ডিসেম্বর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুত্রবধূ খাদিজা বেগমসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।বিচারক মামলাটি আমলে নিয়ে বিষয়টির তদন্তভার বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর ন্যস্ত করেন। তদন্তে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয় যে, সাহিনুর বেগম সত্যিই তার ইচ্ছায় এফিডেভিট করে জমি লিখে দিয়েছেন এবং এখানে জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি।তদন্তে প্রতারণার প্রমাণ না মেলায় সাহিদা বেগম আদালতে হাজির হয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন জানান। তিনি স্বীকার করেন, তিনি মিথ্যা তথ্য দিয়ে মামলাটি করেছিলেন এবং এটি ছিল তার ভুল।এ সময় আদালতের দায়িত্বপ্রাপ্ত আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বিচারকের অনুমতিক্রমে বিষয়টি তুলে ধরেন এবং জানান, বাদী ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগে মামলা করেছেন।বিচারক মো. ইফতি হাসান ইমরান ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারা অনুযায়ী সাহিদা বেগমকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, ‘মিথ্যা মামলার কারণে ন্যায়বিচার প্রক্রিয়া বিঘ্নিত হয় এবং নির্দোষ ব্যক্তিরা হয়রানির শিকার হন। এ ধরনের মামলার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’আদালতের পেশকার কামাল হোসেন বলেন, ‘একটি বৈধ দলিলকে মিথ্যা দাবি করে আদালতে মামলা দায়ের করায় বিচারক সাহিদা বেগমকে দণ্ড দিয়েছেন। এ ধরনের রায় ভবিষ্যতে মিথ্যা মামলাবাজদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।’এই রায়কে ঘিরে আমতলী উপজেলা আদালত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করলে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত, যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি
শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি

শোক আর বেদনায় স্তব্ধ শহীদ শরীফ ওসমান হাদির নিজ জন্মস্থান। শুধু গ্রামের বাড়ি নয়, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিসহ গোটা Read more

সহকর্মীর সঙ্গে গোপনে প্রেম, নেসলের সিইও বরখাস্ত
সহকর্মীর সঙ্গে গোপনে প্রেম, নেসলের সিইও বরখাস্ত

খাদ্য উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে সোমবার তাৎক্ষণিকভাবে প্রধান নির্বাহী (সিইও) লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করেছে। অভিযোগ রয়েছে, তিনি তার অধীনস্থ এক Read more

শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।সোমবার (২২ Read more

সচিবালয়ে আন্দোলনকারীদের ‘সাবধান’ করলেন হাসনাত
সচিবালয়ে আন্দোলনকারীদের ‘সাবধান’ করলেন হাসনাত

সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সাবধান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডে Read more

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে  ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদিআরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে  ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রবিবার(২০এপ্রিল) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

উল্লাপাড়ায় গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
উল্লাপাড়ায় গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাটিকুমরুল ধোপাকান্দী এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন