মালয়েশিয়ায় মাঝরাতে গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পেরোদুয়া আলজা গাড়ি ও ছাত্রদের বহনকারী বাসের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।বাসটি তেরেঙ্গানু রাজ্যের জেরতিহ থেকে পেরাকের তানজুং মালিমের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে সার্বিক সহায়তা সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।রবিবার (৮ জুন) দিবাগত রাতে গেরিকের বানুনে পূর্ব-পশ্চিম মহাসড়কে সুলতান ইদ্রিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ও পেরোদুয়া আলজা গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি আহত বা নিহত হয়েছে কি না তা জানা সম্ভব হয়নি।দেশটির জাতীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে রাত ১টা ১০ মিনিটে সংঘর্ষের বিষয়ে গেরিক হাসপাতাল থেকে জরুরি কল আসে। এপিএম এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে দুর্ঘটনার সময় গাড়িতে ৪৮ জন ছিলেন, যাদের মধ্যে ১৩ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এরপর হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে বলেন, আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি। এ ধরনের ঘটনা হৃদয়বিদারক, যা সকলের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করা উচিত– সর্বদা সতর্ক থাকুন এবং গন্তব্যে যেতে তাড়াহুড়ো করবেন না। আপনাদের জীবন অনেক মূল্যবান।উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি জাম্ব্রি আবদ কাদির পৃথক ফেসবুক পোস্টে বলেছেন, তার মন্ত্রণালয় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব প্রয়োজনীয় সহায়তা দেবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক
আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি বলেছেন, এ বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা Read more

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আদালতের রায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। যার ফলে প্রায় Read more

কিউএস বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম
কিউএস বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ২০২৬ খ্রিষ্টাব্দের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস Read more

মাগুরায় জেলখানায় বন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ
মাগুরায় জেলখানায় বন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ

মাগুরা জেলা কারাগারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজনে মৌসুমি ফল উৎসব। মঙ্গলবার (২৭ মে) কারা কর্তৃপক্ষের আয়োজনে এই উৎসব Read more

দেওয়ানগঞ্জে ৫ গ্রামের মানুষের ভরসা একটি রশি টানা ড্রামের ভেলা
দেওয়ানগঞ্জে ৫ গ্রামের মানুষের ভরসা একটি রশি টানা ড্রামের ভেলা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চর বাহাদুরাবাদ এলাকায় ৫ গ্রামের ৫ হাজার মানুষের খাল পারাপারের যাতায়াতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন