মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে। বর্তমানে তিনি দেশটির সুঙ্গাই বুলোহ হাসপাতালে চিকিৎসাধীন।মালয়েশিয়ার সরকারি গণমাধ্যম বারনামা সেলাঙ্গর দমকল ও উদ্ধার বিভাগের (জেবিপিএম) সহকারী পরিচালক আহমদ মুখলিস মোকতারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শনিবার (স্থানীয় সময়) দুপুর ১টা ৪১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। সুঙ্গাই বুলোহ, বুকিত জেলুতুং, দামানসারা ও সেলায়াং স্টেশন থেকে আগত দমকল বাহিনী মাত্র ১৭ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।দগ্ধ শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ, তবে তিনি একজন বাংলাদেশি নাগরিক সেটি নিশ্চিত করেছে স্থানীয় পত্রিকাগুলো। দ্য স্টার অনলাইনসহ বেশ কয়েকটি পত্রিকা জানিয়েছে, আগুনে একটি টেক্সটাইল ও রিসাইক্লিং কারখানার ৮০ শতাংশ, একটি ধাতব কারখানার ৭০ শতাংশ এবং একটি কাঠের কারখানার ৯০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে।নিউ স্টেইটস টাইমস জানিয়েছে, দমকল বিভাগের তথ্য অনুযায়ী, আগুন প্রায় ৯০ বাই ১৬০ স্কয়ার ফুট (প্রায় ৮.৪ বাই ১৫ বর্গমিটার) এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আগুনে একটি টয়োটা হিলাক্স গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া একটি প্রোটন গাড়িও আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—এর প্রায় ১০ শতাংশ অংশ আগুনে পুড়ে গেছে।অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আগুন বিকেল ২টা ৫১ মিনিটের দিকে আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে। দমকল বিভাগ জানায়, এখন পর্যন্ত ৪০ শতাংশ আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে এবং বাকি অংশ নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমার মনে হয় ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করে নিয়েছে রাশিয়া: ট্রাম্প
আমার মনে হয় ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করে নিয়েছে রাশিয়া: ট্রাম্প

ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন যেমন আছে তেমনই রেখে Read more

এবার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানাল ফিলিস্তিন
এবার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানাল ফিলিস্তিন

গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে ও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে Read more

উন্নত জীবনের আশায় সাঁতরে সাগর পাড়ি দিয়ে ইউরোপে গেলেন মা-ছেলে
উন্নত জীবনের আশায় সাঁতরে সাগর পাড়ি দিয়ে ইউরোপে গেলেন মা-ছেলে

উন্নত জীবনের আশায় অনেকেই নিজ দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশে। অনেকেই আবার দারিদ্র্যকে জয় করার স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন। আর Read more

ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও Read more

নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে Read more

বিদেশের মাটিতে প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ আফগানিস্তান
বিদেশের মাটিতে প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ আফগানিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন