মালয়েশিয়ায় ক্রেন দূর্ঘটনায় আসাদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নির্মান শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার মালয়েশিয়ার হাঙ্গেরির সুবাং শহরের একটি নির্মাধীন ভবনে এ ঘটনাটি ঘটে।নিহত আসাদুল যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক হাতেম আলী সর্দারের ছেলে। প্রবাসী ছেলেকে হারিয়ে পিতা হাতেম আলী নির্বাক হয়ে পড়েছে। শোকে কিছুই বলতে পারছেন না। এলাকাও শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা যায়, আসাদুল ৮ বছর পূর্বে প্রবাস জীবন শুরু করেন। প্রবাস জীবনের শুরু থেকে তিনি কনস্ট্রাশনের কাজ করতেন। প্রতি দিনের ন্যায় ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গেলে ক্রেনের খিল খুলে একটি লোহার অংশ তার মাথার উপর পড়লে আসাদুল ঘটনাস্থলেই মারা যান।নিহত আসাদুলের নিকটতম সহকর্মী (পাকিস্তানি নাগরিক) মালয়েশিয়া প্রবাসী আবু সুফিয়ান বলেন,  এ ঘটনায় আমি মর্মাহত। আমি ঘটনার সময় তার পাশে ছিলাম, অল্পের জন্য আমি বেচে গেছি। নিহতের পরিবারের খবর নিয়েছি। এখন আসাদুলের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুুতি চলছে।নিহত আসাদুলের পিতা হাতেম আলী জানান, আমার ছেলের মরদেহ যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় সে ব্যাপারে সরকারের কাছে দাবি জানাচ্ছি। পরিবারের সবাই তার মরদেহ এক নজর দেখার জন্য উদগ্রিব হয়ে আছে।বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের ইউপি সদস্য মোজাম গাজি জানান, আসাদুল ইসলাম অনেক দিন যাবত মালয়েশিয়ার কাজ করতো। আজ সোমবার বিকেলে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তার মরদেহ দেশে পাঠানোর জন্য প্রবাসীরা চেস্টা চালাচ্ছে। আমরাও সরকারের কাছে তার মরদেহ দ্রুত ফেরত আনার দাবি জানাচ্ছি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে থামল মায়ামির জয়রথ
অবশেষে থামল মায়ামির জয়রথ

টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হার দেখল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সিনসিনাটি এফসির কাছে ৩-০ গোলে Read more

চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীরা নিয়েছেন বলে জানা গেছে। পুনরায় Read more

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ঢাকায় গৃহবধূর মৃত্যু
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ঢাকায় গৃহবধূর মৃত্যু

ঢাকা উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাড়ে Read more

যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৮৫ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালন করে থাকে বিশ্ব। দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। এবার কন্যাশিশু Read more

গজারিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
গজারিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শ্রীনগর ঈদগাঁ মাঠে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন