কক্সবাজারের টেকনাফের যৌথবাহিনীর সাথে অপহরণে জড়িত অস্ত্রধারী ডাকাত দলের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় রফিক নামে এক চিহ্নিত ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। তথ্য সুত্রে জানা যায়, সোমবার (২১ এপ্রিল)  সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়। এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গোপন সংবাদের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার দিকে অপহরণে জড়িত অস্ত্রধারী ডাকাত দলের অবস্থানের কথা জানতে পেরে যৌথ বাহিনীর সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল উক্ত এলাকায় অভিযানে যায় । এসময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যদের ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়লে আত্মরক্ষার্থে উক্ত বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে উক্ত ঘটনায় অপহরণ চক্রের মুলহোতা মোহাম্মদ রফিক নামে এক ডাকাত গুলিবিদ্ধ হন।এরপর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা ডাকাত রফিক উদ্ধার করে উন্নত চিকিৎসা সেবা প্রদান করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল বরাবরে প্রেরণ করা হয়েছে।ওসি আরও আরো বলেন, গুলিবিদ্ধ ডাকাত রফিকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা অন্তর্ভুক্ত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পুঠিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৬ Read more

কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার
কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোরকে বলাৎকার করার অভিযোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত সৈয়দ মাহফুজ উন নবী খোকন সাতকানিয়া Read more

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৯ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে Read more

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে Read more

শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস
শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে তার সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (০৬ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন