‘সন্ত্রাসবাদী সন্দেহে’ মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘এখনও পুরো বিষয়টি স্পষ্ট নয়। তবে কিছু ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মালয়েশিয়ার আদালতে দাখিল করা হতে পারে। বাকিদের তারা বাংলাদেশে ফেরত পাঠানোর চিন্তা করছে।’ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। খবর বিবিসি বাংলার। বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাদের বিষয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ফেরত পাঠানো ব্যক্তিদের আমাদেরও পরীক্ষা করে দেখতে হবে—তারা আদৌ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না, আর তাদের সম্পৃক্ততা কতটুকু।’ এই ঘটনার ফলে ভবিষ্যতে বাংলাদেশিদের মালয়েশিয়া যাত্রার ভিসা প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কোনো নেতিবাচক ঘটনা ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলে। একে একেবারে উড়িয়ে দেয়া যায় না। তবে আমরা যদি যথাযথ পদক্ষেপ নিই, তাহলে এর প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুক্তির ১৮ বছর পর ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার
চুক্তির ১৮ বছর পর ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন শুধু মাঠে বল হাতে জাদু দেখাননি, ছিলেন দারুণ দূরদর্শীও। প্রায় ১৮ বছর আগে করা এক Read more

১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত

২০১৪ সাল থেকে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে প্রায় ২৪ হাজার অনুপ্রবেশকারী আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। এরমধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তেই Read more

আগামীকাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল
আগামীকাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া Read more

গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ল
গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনার পর জারিকৃত কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) Read more

বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত Read more

প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল
প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল

চার দিনের সফরে রোববার (১৫ জুন) ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য। এটি সংস্থা‌টির কোনো সদস্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন