সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিনিয়ত কক্সবাজারের গভীর সমুদ্র পথ দিয়ে অবৈধ পন্থায় মিয়ানমারে পাচার হচ্ছে দেশীয় পণ্য ও নির্মাণ সামগ্রী।তথ্য সুত্র বলছে, আড়ালে থাকা মাদক ব্যবসায়ীরা দেশীয় পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে নিয়ে আসছে ইয়াবা ও আইসের চালান। পাশাপাশি ন্যায্যমূল্যের চেয়ে চার গুণ মূনাফা লাভ হওয়ার কারণে কারবারিরা তাদের অপকর্ম অব্যাহত রেখেছে।এদিকে সাগর পথে চোরাকারবারীদের চলমান এই অবৈধ কার্যক্রম প্রতিরোধ করার জন্য দেশীয় জলসীমায় দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সদা প্রস্তুত থেকে তাদের চলমান অভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে। উক্ত বাহিনীর হাতে দেশীয় পণ্য বোঝাই ট্রলারসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক হওয়ার চিত্রও চোখে পড়ার মতো।এবিষয়ে টেকনাফের সুশীল সমাজের ব্যক্তিরা আক্ষেপ প্রকাশ করে সময়ের কণ্ঠস্বরকে বলেন, সাগর পথে ফিশিং দেশীয় পণ্য বোঝাই ট্রলারসহ আটক হওয়া ব্যক্তিরা উক্ত ট্রলার গুলোতে কর্মরত মাঝিমাল্লা।তাদের দাবি অবৈধ পন্থায় মিয়ানমারে দেশীয় পণ্য পাচার করে তার বিনিময়ে মাদকের চালান নিয়ে বাংলাদেশে নিয়ে আসা মূল হোতারা বারংবার থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। পর্দার অন্তরালে থাকা আসল চোরাকারবারীদের আইনের আওতায় নিয়ে না আসলে অবৈধ পন্থায় এই পাচার কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব হবেনা বলেও জানান তারা।তারেই ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর (বুধবার) বিকালের দিকে সময়ের কণ্ঠস্বরকে নৌবাহিনীর মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা গভীর সমুদ্র পথ থেকে দেশীয় সিমেন্ট বোঝাই দুটি ট্রলারসহ ২৩ জনকে আটক করার তথ্য নিশ্চিত করে একটি প্রেস বার্তা পাঠিয়েছেন। তিনি জানান ১৬ ডিসেম্বর,কক্সবাজারের কুতুবদিয়া গভীর সমুদ্র পয়েন্ট থেকে ৪৫ কিলোমিটার অদূরে টেকনাফের সেন্টমার্টিনের গভীর সাগরে হয়ে মিয়ানমারে প্রবেশ করার আগে দেশীয় জলসীমায় দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুলাহ দেশীয় পণ্য বহনকারী এফবি আজিজুল হক’ এবং ‘এফবি রুনা আক্তার’ নামক দুটি ফিশিং ট্রলারে তল্লাশী অভিযান পরিচালনা করে, ১৭৫০ বস্তা দেশে তৈরি ডায়মন্ড সিমেন্ট উদ্ধার ও ২৩ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের ব্যবহৃত ৩২ টি মোবাইল ফোনও জব্দ করা হয়।উদ্ধারকৃত মালামাল, বহনকারী দুটি ফিশিং ট্রলার ও আটককৃত ২৩ পাচারকারীকে বিরুদ্ধে মামলা দায়ের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান নৌবাহিনী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ব্যানার সরানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত
চট্টগ্রামে ব্যানার সরানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম নগরের রাজনৈতিক অঙ্গন আবারও রক্তে রঞ্জিত হলো। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় ব্যানার সরানোকে Read more

একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা

‘ট্রুথ সোশ্যালে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টগুলোতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও অধৈর্যের ইঙ্গিত স্পষ্ট। তিনি কি তাহলে বুঝতে পারছেন যে, Read more

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, আটক ২
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, আটক ২

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।মঙ্গলবার Read more

ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা
ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং Read more

আকাশসীমা বন্ধ করল ইরান
আকাশসীমা বন্ধ করল ইরান

আন্তর্জাতিক সিভিল ফ্লাইটের উঠা-নামা ব্যতীত সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন