চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েম (১২) অপহরণের তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার তামাককুন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।গ্রেপ্তার অপহরণকারী আল হাসান খান (২৪) পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা এবং ভিকটিম সায়েমের মামা বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে আল হাসান স্কুলে গিয়ে সায়েমের শ্রেণি শিক্ষকের কাছে দাদার মৃত্যুর কথা বলে ছেলেটিকে নিয়ে যায়। পরে ‘নতুন ব্যাগ কিনে দেওয়ার’ প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে এবং পরিবারের কাছে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।পরিবার টাকা পাঠানোর পর বিষয়টি জানাজানি হলে পুলিশের সহযোগিতায় তিন ঘণ্টার মধ্যেই সায়েমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে স্টেডিয়ামের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে স্টেডিয়ামের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ শহরে জেলা স্টেডিয়ামের গ্যালারির নীচে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরের Read more

ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

চট্টগ্রামের ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইয়াকুব শহীদ নামে এক বিএনপি নেতা। তিনি সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব Read more

চুয়াডাঙ্গায় বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষে লাভবান চাষিরা
চুয়াডাঙ্গায় বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষে লাভবান চাষিরা

বর্ষাকালে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চুয়াডাঙ্গার চাষিরা। মাচা ব্যবহারের কারণে সবজির লতা ও ফল মাটিতে লেগে Read more

ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত
ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। নিহত বিজ্ঞানীর নাম সেদিগি সাবের। রাজধানী তেহরানের কেন্দ্রে ফেরদৌসি ও Read more

ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি
ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

শুষ্ক আবহাওয়ায় আবারও বাড়ছে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় শীর্ষ ১৫ নম্বরে উঠে এসেছে ঢাকা। এরমধ্যে Read more

দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা
দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’–এর মুকুট উঠেছে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন