মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস বলেছেন, অনেক মানুষ ভুল করে নবিজি (সা.) ও তার জীবনকে অন্যান্য মহান ব্যক্তিদের জীবনের মতো করে দেখে ও আলোচনা করে। অন্যান্য মহান ব্যক্তিদের মতোই তারা শুধু তার নিজস্ব জ্ঞান, প্রতিভা বা বাগ্মিতা নিয়ে আলোচনা করে। এটা ঠিক যে, আল্লাহ তাআলা তার রাসুলকে একজন মানুষ হিসেবে সর্বোত্তম বৈশিষ্ট্য ও গুণাবলি দান করেছিলেন। তবে এর সাথে সাথে মনে রাখতে হবে, তিনি কোনো সাধারণ নেতা, সংস্কারক বা রাজা-বাদশাহ ছিলেন না; তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত নবি, যিনি তার রবের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন।নবিজির (সা.) প্রশংসায় বাড়াবাড়ির সমালোচনা করে তিনি বলেন, সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আপনারা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবেন না, যেমন খ্রিস্টানরা মারিয়ামের ছেলের (ঈসা আ.) প্রশংসায় বাড়াবাড়ি করেছে। আমি শুধু আল্লাহর তাআলার একজন বান্দা, তাই আমার ব্যাপারে এভাবে বলুন যে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসুল।’ (সহিহ বুখারি)শায়খ সুদাইস বলেন, দুঃখের বিষয় হলো, কিছু মুসলমান আল্লাহর রাসুলকে ভালোবাসার দাবি করে তার প্রশংসায় বাড়াবাড়ি করে, কিন্তু তারা নিজেদের জীবনে তাকে যথাযথ মর্যাদা দেয় না। তারা তাকে নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে না, নিজেদের কথা ও কাজে তার অনুসরণ করে না, যা ছিল তার প্রতি সত্যিকার ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ।তিনি বলেন, আল্লাহর রাসুলকে সত্যিই ভালোবাসলে আপনাদের হৃদয় ও আত্মাকে তার মহান গুণাবলি দিয়ে পূর্ণ করুন। আপনাদের জীবনকে আলোকিত করুন তার আলোয়। তার সাথে নিজের জীবনের প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি মুহূর্তের অবিচ্ছিন্ন, গভীর ও খাঁটি বন্ধন গড়ে তুলুন, যেমন তার সাহাবিরা গড়ে তুলেছিলেন।মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত।’ (সূরা ২৪ আন-নূর, আয়াত ৫৬)। হাদীস শরীফে ইরশাদ রয়েছে, হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ‘তোমাদের মাঝে কেহ (পূর্ণ) ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, সন্তান ও সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় না হব।’ (বোখারী শরীফ)।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩
ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৫ সালের চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্ন ফাঁস চেষ্টার অভিযোগে মাদ্রাসা সুপারসহ ৩ জনকে আটক হয়েছে। বুধবার (২৩ Read more

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান

কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) মন্ত্রণায়ের Read more

বড়দিন উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা
বড়দিন উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা

বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে Read more

আমাকে অপসারণ করা হয়নি, পদত্যাগ করেছি: এপিএস মোয়াজ্জেম
আমাকে অপসারণ করা হয়নি, পদত্যাগ করেছি: এপিএস মোয়াজ্জেম

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিবের Read more

খানসামায় স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ, ক্ষুব্ধ রোগী ও স্বজনরা
খানসামায় স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ, ক্ষুব্ধ রোগী ও স্বজনরা

দিনাজপুরের খানসামা উপজেলার (পাকেরহাট) স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা দফায় দফায় ভোগান্তিতে পড়ছেন। হাসপাতালের স্যাঁতসেঁতে দেয়াল, দুর্গন্ধযুক্ত করিডোর এবং Read more

ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন