মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।  মৃত্যুকালে তিন ছেলে ময়নুল আবেদিন মিতু, খায়রুল আবেদিন ও সারোয়ার আবেদিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।জাহানারা আবেদিনের ছোট ছেলে মাইনুল আবেদিন বলেন, আমার মা দুপুর ২টার দিকে রাজধানীতে নিজ বাসায় মারা যান। তিনি ডিমেনশিয়াসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।এর আগে, ১৯৪৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে জাহানারা আবেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘসময় জয়নুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন তিনি। জয়নুল আবেদিন ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত বাড়িতে বাস করছিলেন জাহানারা।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এক শোক বার্তায় উপাচার্য বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাফল্যের পেছনে জাহানারা আবেদিনের অসাধারণ অবদান ছিল। শিল্পাচার্যের ছবি আঁকা, শিল্পচর্চা ও দৈনন্দিন কাজে তিনি সবসময় পাশে থেকেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে কৃষি বিষয়ে ফেল করেছে, Read more

চুয়াডাঙ্গায় নির্বিচারে অতিথি পাখি শিকার, বিলুপ্তির শঙ্কা
চুয়াডাঙ্গায় নির্বিচারে অতিথি পাখি শিকার, বিলুপ্তির শঙ্কা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া-শ্রীরামপুর সড়কের পূর্ব পাশে বিস্তৃত চেচোগাড়ি বিল একসময় ছিলো অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল। হাসাদাহ, সুটিয়া ও শ্রীরামপুর Read more

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল 'জনতা পার্টি বাংলাদেশ'। Read more

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে যুগিবাড়ি ও মল্লিক Read more

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল Read more

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩ জন
জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩ জন

জয়পুরহাটে পূর্বশত্রুতার জেরে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ভাবি-দেবরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন