দেশ থেকে অর্থপাচার কমেছে। কমেছে হুন্ডির দৌরাত্মও। আর এসব কারণে বৈধপথে বাড়ছে রেমিট্যান্স। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেড়ে গেছে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতিপ্রবাহ। দেশের ইতিহাসে রেমিট্যান্স আসায় একের পর এক রেকর্ড হতে থাকে। সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যথাক্রমে মার্চ ও এপ্রিলে।রেমিট্যান্স আসার সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। চলমি মাস মে’র প্রথম সাত দিনেই ৭৩ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৯ হাজার কোটি (৮ হাজার ৯৬৭ কোটি) টাকা। আর প্রতিদিন আসছে ১০ কোটি ৫০ লাখ ডলার বা ১২৮১ কোটি টাকা। এভাবে রেমিট্যান্স এলে চলতি মাসে আবারও রেকর্ড হতে যাচ্ছে অর্থাৎ তিন বিলিয়ন ডলার অতিক্রম করতে যাচ্ছে।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মে মাসের প্রথম সাত দিনে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা তার আগের বছরের একই সময়ে (মে, ২০২৪) সাড়ে ১৩ কোটি ডলার বেশি। ২০২৪ সালের মে মাসের প্রথম সাত দিনে এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স।আর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে মে মাসের সাতদিন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে মাসের সাতদিন পর্যন্ত এসেছিল এক হাজার ৯৭২ কোটি ডলার। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় এখন পর্যন্ত সাড়ে ৫ বিলিয়ন ডলার বেশি এসেছে। অর্থবছরের হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স আসার প্রবৃদ্ধি ২৮.২ শতাংশ।২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার এবং সবশেষ এপ্রিলে আসে ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন
চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত ও প্রতিস্থাপনসহ চার দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগ্রিস্টস্ Read more

বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের
বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের

আর মাত্র একদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টির নতুন আসর। যেখানে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, হংকং ও Read more

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান
লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ মে) Read more

ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন Read more

বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলার আয়োজন
বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলার আয়োজন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত হতে যাচ্ছে "তারুণ্য ও উদ্দোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসব-২০২৫"। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ Read more

শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ বরখাস্ত
শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ বরখাস্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (৪ মে) হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন