টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার গল্লী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মাজহারুল ইসলাম পিন্টু (৫০) উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে গল্লী গ্রামের আব্দুল বাছেদ তালুকদারের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গোড়াই হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে গোপালপুরর উপজেলার কলেজ ছাত্র ইমন নিহত হয়। এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদি হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৯। এই মামলায় পিন্টু ৯৭ নম্বর এজাহারভুক্ত আসামি।মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে হতদরিদ্রের চাল গায়েব করার অভিযোগ
যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে হতদরিদ্রের চাল গায়েব করার অভিযোগ

যশোরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপন মাহমুদ মিলন হতদরিদ্রদের  ৫০০ কেজি চাল গায়েব করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি Read more

মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ
মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫২)। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।কিশোর গ্যাংয়ের Read more

জেনে নিন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি
জেনে নিন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি

ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হন। তবে গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় Read more

ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন
ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবকে বাংলাদেশের ৬৫ তম জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী Read more

আইপিএলে পুরো সিজনে মুস্তাফিজের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
আইপিএলে পুরো সিজনে মুস্তাফিজের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন মৌসুমকে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মিনি Read more

যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা
যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা

যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন