গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তির পক্ষে রাষ্ট্র পরিচালনা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, দেশকে সংকটমুক্ত রাখতে হলে আগামী দিনে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে।শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গলাচিপা বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন নুরুল হক নুর। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে তাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় নুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় তারা।নুর বলেন, গণ অধিকার পরিষদ ও বিএনপির মধ্যে সমঝোতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর আলোচনা চলছে। তবে সময়ই প্রমাণ করবে বিএনপি তাদের কীভাবে মূল্যায়ন করে। তারেক রহমানের সঙ্গে হওয়া সমঝোতার বিষয়ে তিনি বলেন, “তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে, তা প্রকাশ্যে আমরা বলবো না। আমরা জানি, তিনি কথা দিলে তা রাখেন।তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত গণ অধিকার পরিষদের সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। তবে নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে, যা রাষ্ট্রের জন্য গভীর সংকট তৈরি করবে।সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে নুর বলেন, গণঅভ্যুত্থানের এক সাহসী কর্মী ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর সারাদেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার প্রেক্ষাপটে গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি আরও ঘোলাটে হলে দেশ সংকটে পড়েছে—এমন অজুহাতে কেউ কেউ দায়িত্ব নেওয়ার নাটক করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।নুরুল হক নুর বলেন, কেবল নির্বাচনই সংকট সমাধানের একমাত্র পথ নয়। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এতে দেশের উন্নয়ন, জনগণের নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি শক্তিশালী হবে।তিনি বলেন, ব্যক্তিগত প্রাপ্তি কিংবা দলীয় আসনের সংখ্যা তার কাছে মুখ্য নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তাই কোনো ধরনের ভাগ-বাটোয়ারার রাজনীতি এখানে প্রাধান্য পায়নি।সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মিয়া, কেন্দ্রীয় যুবদল নেতা ইখতিয়ার কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিক খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাবুদ্দিন সিকদার, গণ অধিকার পরিষদের আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন, গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, জেলা সাবেক সদস্য সচিব শাহ আলম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি

মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ Read more

ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন
ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন

অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল স্পেনের বার্সেলোনা। শুক্রবার (০৩ অক্টোবর) দেশটির ফিলিস্তিনপন্থি নাগরিকরা শহরজুড়ে আন্দোলনে নামে। এসময় ফিলিস্তিনের পতাকা, Read more

তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা

ফুলের রাজ্য যশোরের গদখালির মাঠে মাঠে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। এসব ফুল বাজারজাতও করা Read more

ছয় বছরে বাঙলা কলেজ বাঁধনের ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ
ছয় বছরে বাঙলা কলেজ বাঁধনের ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ

‘একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের প্ল্যাটফর্ম বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট সম্প্রতি ছয় Read more

বাগেরহাটে ৫৩৮০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বাগেরহাটে ৫৩৮০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটের চিতলমারীতে ৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ বাবুল শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ Read more

ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব
ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব

ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। নিয়মিত পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন