ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনাখুনি শুরু করেছে। নিজেদের মধ্যে নিজেরাই খুনাখুনি করছে। যারা নিজেদের লোককে নিজেরা হত্যা করে, সেই দল যদি ক্ষমতায় আসে, তাহলে এই দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না।বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের পুরনো কাচারি এলাকার ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন। আগামী জাতীয় নির্বাচনে জুলাই সনদের ভিত্তিতে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।মুফতি ফয়জুল করীম আরও বলেন,দেশের মানুষ অতীতে বিএনপি ও আওয়ামী লীগ, দুই দলকেই ক্ষমতায় এনেছে। একাধিকবার তারা পরীক্ষায় ফেল করেছে। দেশের মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে। তাদের মাঝে সমাধান নেই।তিনি বলেন, জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ ছিলেন,এই গুণকীর্তনের কারণেই দেশের মানুষ ১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়েছে। থাকতে পারেনি। আবার শেখ মুজিবুর রহমান সাহেবের গুণকীর্তনের কারণে ১৯৯৬ সালে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। কী উপহার দিয়েছে,তা দেশবাসী জানে।তিনি অভিযোগ করে বলেন, দুই দল মিলে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। শুধু ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত পাঁচ বছরে বিএনপি তিনবার বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।মুফতি ফয়জুল করীম বলেন,সব দলকে পরীক্ষা করা হয়েছে, শুধু ইসলামকে পরীক্ষা করা হয়নি। ইসলামি আন্দোলন বাংলাদেশকে একবার পরীক্ষা করে দেখুন।গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাকে জড়িয়ে কাঁদছেন রিপন: ‘মা, আমার জীবনডা শেষ করলা!’
মাকে জড়িয়ে কাঁদছেন রিপন: ‘মা, আমার জীবনডা শেষ করলা!’

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গত কয়েকদিন থেকে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে রিপন মিয়াকে নিয়ে টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ, অন্যদিকে Read more

রংপুরে মদপানে ৩ জনের মৃত্যু
রংপুরে মদপানে ৩ জনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত Read more

সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী Read more

পত্রিকা: ‘ভোটে আটকানোর জোট আসছে’
পত্রিকা: ‘ভোটে আটকানোর জোট আসছে’

বিএনপিকে মোকাবেলায় বড় জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী। ২০টি মতো দল তাতে থাকতে পারে। এছাড়া ডাকসু নির্বাচন, অর্থনীতি, রাজনীতির নানা Read more

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও Read more

ইরানের হামলার ভয়ে হার্ট অ্যাটাকে এক নারীর মৃত্যু
ইরানের হামলার ভয়ে হার্ট অ্যাটাকে এক নারীর মৃত্যু

ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরে একটি  আশ্রয়কেন্দ্রে হার্ট অ্যাটাকে ৫১ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন