যশোরে মামা শ্বশুরের গাছি দা’র কোপে জামাই আব্দুল আহাদ (৩০) জখম হয়েছেন।রবিবার (১১ জানুয়ারি) বিকেলে আহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহাদ সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সিতারামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, পারিবারিক কলহের খবর শুনে আব্দুল আহাদের বাড়িতে আসেন তার মামা শ্বশুর দায়তলা ঘোপ গ্রামের সোবহান এবং মামি শাশুড়ি রেহেনা। কথাকাটাকাটির একপর্যায়ে সোবহান ক্ষুব্ধ হয়ে জামাই আহাদের হাতে গাছি দা দিয়ে কোপ দেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।আহতের স্ত্রী তানিয়া জানান, “আমার মামা সোবহান ও মামি রেহেনা মিলে প্রথমে আমাকে মারধর করেন। পরে আমার স্বামীকে কুপিয়ে জখম করেন।”হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত আব্দুল আহাদের বাম হাতের কনুইয়ের ওপরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘোড়ার গাড়িতে চড়ে দূর্গম চরে গেলেন জেলা প্রশাসক
ঘোড়ার গাড়িতে চড়ে দূর্গম চরে গেলেন জেলা প্রশাসক

মানুষের পাশে থাকতে প্রশাসনের ভূমিকা কতটা মানবিক হতে পারে—তা যেন চোখে দেখালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি ঘোড়ার গাড়িতে Read more

নোবিপ্রবিতে শিক্ষার্থী বাড়লেও বাড়েনি বাসের সংখ্যা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
নোবিপ্রবিতে শিক্ষার্থী বাড়লেও বাড়েনি বাসের সংখ্যা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন ব্যাচ ভর্তি হলেও বাসের সংখ্যা না বাড়ায় ভোগান্তি বেড়েছে শিক্ষার্থীদের। প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াতের Read more

ক্যানসার নিরাময়ে বিজ্ঞানীদের খুব বড় সাফল্য
ক্যানসার নিরাময়ে বিজ্ঞানীদের খুব বড় সাফল্য

বিজ্ঞানীরা ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধি নিরাময়ে কোষের ভেতরের এক প্রাকৃতিক ‘প্রোটিন ধ্বংসকারী’ ব্যবস্থাকে কাজে লাগিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছেন। ‘ইরাডেক’ নামক এই Read more

কুপিয়ে হত্যা: একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা পরিবার
কুপিয়ে হত্যা: একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা পরিবার

গ্রামটির সড়কগুলোতে যেন স্তব্ধ নীরবতা বিরাজ করছে। একটু সামনে এগুতেই দৃষ্টি পড়ে—অনেক নারী-পুরুষ ও শিশু একটি বাড়িতে ভিড় জমাচ্ছেন। বাড়ির Read more

ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১
ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মহেশপুর বিজিবি জব্দ Read more

১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে

দেশে ১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন