বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনেতা সামাজিক মাধ্যমে জানিয়েছেন সেই বিপদের মুহুর্তে সহকর্মীরা এড়িয়ে চলছেন তাকে। এমনকি কাজও হারিয়েছেন।গতকাল অভিনেতা ইরেশ যাকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। খবর প্রকাশের পর শোবিজের অনেক তারকাই তাদের অবস্থান পরিস্কার করেছেন। এবার ইরশেকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক পোস্টে জয় লিখেছেন, ‘অভিনেতা ইরেশ যাকের এর নামে মামলা দেওয়ায় সমস্ত শিল্পী সমাজের সাথে আমিও তীব্র প্রতিবাদ জানাই। আজ থেকে আট মাস আগে আমার বিরুদ্ধেও এরকম একটি হয়রানি মূলক মামলা হয়েছিল। একমাত্র আশফাক নিপুন ছাড়া আর কাউকে পাশে পাইনি। বরং বাদ পড়েছি বিভিন্ন কাজ থেকে।’ অভিনেতা যোগ করেন, ‘আমেরিকায় শো করতে গিয়েও দুই একজন অতি উৎসাহী কলিগের কারণে মঞ্চে উঠাতো দূরের কথা আমাকে হোটেল থেকেও বের হতে দেয়নি। মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি। অনেক অতি উৎসাহী আত্মীয় আত্মীয়তা ভঙ্গ করেছে। অনেক কলিগ ফোনও ধরেনি। যোগাযোগ করেনি। শুনেছি আমার বিরুদ্ধে যে মামলা করেছিল সেই বাদী এখন থানায় আটক আছে। বিভিন্ন জনের নামে মামলা দিয়ে টাকা খাওয়ার অপরাধে।’ এখন অনেক হয়রানিমূলক, বিদ্বেষমূলক মামলা হচ্ছে। অন্যের জায়গা জমি দখল, ব্যবসা দখলের জন্য মামলা হচ্ছে উল্লেখ করে বলেন, ‘আমার বিরুদ্ধে পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করে আমার কোন সম্পৃক্ততা পায়নি এবং আমাকে পুলিশ এবং রাষ্ট্র কোন হয়রানি করেনি। বরং হয়রানি করিয়েছে আমার পরিচিত কাছের স্বজনেরা এবং চিরকালের বন্ধুরা। যাক আমি কারও প্রতি দোষারোপ করছি না। সকলকে ক্ষমা করে দিয়েছি। আমার নিজের ছোটখাটো ভুলের জন্য বারবার ক্ষমা চেয়েছি।’সবশেষ তিনি লিখেছেন, ‘যেখানে এমন (ইরেশ) একজন সেলিব্রেটির নাম ঢুকিয়ে দেওয়া হয় যে মামলার চেয়ে সেলিব্রেটিকে নিয়ে চর্চা হয় বেশি। তখন আসল অপরাধীরা মুচকি হাসে। মামলাটাকে হাস্যকর মনে করে। এতে বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়। আমরা চাই অপরাধীর বিচার হোক। যে যার জায়গা থেকে নতুন বাংলাদেশে ভুল সংশোধন করে নতুন করে বাচুক। সকলে সকলের প্রতি সহানুভূতিশীল হোক।’ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রিশালে মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নজরুল বিশ্ববিদ্যালয় সড়কের কেরানী বাড়ি মোড় এলাকায় ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়া মাদক ব্যবসা Read more

কারাদণ্ড এড়াতে ৪ বছরে ৩ বার গর্ভধারণ করলেন নারী
কারাদণ্ড এড়াতে ৪ বছরে ৩ বার গর্ভধারণ করলেন নারী

চীনে প্রতারণার মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত চেন হং নামে এক নারী বারবার গর্ভধারণের মাধ্যমে কারাদণ্ড এড়িয়েছেন।চীনা আইনে গর্ভবতী বা সন্তানকে Read more

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর Read more

নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে
নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় শনিবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। এ খবর প্রকাশিত হয়েছে ইসরাইলের গণমাধ্যম Read more

ডোনারুম্মার পরবর্তী গন্তব্য ম্যান সিটি
ডোনারুম্মার পরবর্তী গন্তব্য ম্যান সিটি

২০২৪-২৫ মৌসুমটি সম্ভবত নিজেদের ক্লাব ইতিহাসের সেরা মৌসুম ছিল ফরাসি ক্লাব পিএসজির জন্য। ঘরোয়া ফ্রেঞ্চ লিগ-১, কোপা দে ফ্রান্স, প্রথমবারের Read more

ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সরকারি জমিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের স্বার্থে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন