যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে জোহরান মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্রজুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতারা।মামদানিকে ইতোমধ্যেই ‘হামাস-সমর্থক মেয়র’ আখ্যা দিয়েছেন ইসরায়েলি এক মন্ত্রী। এর পাশাপাশি ইসরায়েলের আরেক মন্ত্রী তো নিউইয়র্ক থেকে ইহুদিদেরই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।সংবাদমাধ্যমটি বলছে, নিউইয়র্কের মেয়র নির্বাচনে ৩৪ বছর বয়সী জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ইহুদি নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দেওয়া ইসরায়েলি ওই মন্ত্রী নাম আমিচাই চিকলি। তিনি ইসরায়েলের প্রবাসী বিষয়ক ও ইহুদি-বিরোধিতা দমন বিষয়ক মন্ত্রী।মামদানির জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের এই কট্টরপন্থি মন্ত্রী লিখেছেন, “যে শহর একসময় বিশ্ব স্বাধীনতার প্রতীক ছিল, সেটি এখন হামাস-সমর্থকের হাতে তুলে দেওয়া হয়েছে।”তিনি আরও লেখেন, “নিউইয়র্ক আর কখনও আগের মতো থাকবে না, বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি নিউইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি— ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবুন।”নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি ইসরায়েলকে ‘বর্ণবাদী শাসনব্যবস্থা’ আখ্যা দিয়েছেন এবং গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ বলে বলে অভিহিত করেছেন। এ কারণে ইসরায়েলি সরকার ও কিছু ইহুদিবাদী নেতার কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।সংবাদমাধ্যম বলছে, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া মামদানি সাম্প্রতিক সময়ে ইহুদি-বিরোধিতা ও ইসলামবিদ্বেষ— দুটিরই প্রকাশ্যে নিন্দা করেছেন। তিনি নিজেও ইসলামবিদ্বেষের শিকার হয়েছেন, বিশেষত ইসরায়েলপন্থি গোষ্ঠীর কাছ থেকে।এদিকে চিকলির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ইসরায়েলের আরেক ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেন, “বুদ্ধিমত্তা নয়, বরং ঘৃণা জয় পেয়েছে। মামদানি হামাসের সমর্থক, ইসরায়েলের শত্রু এবং উন্মুক্তভাবে ইহুদি-বিরোধী।”তবে ‘ইসরায়েল বেইতেনু’ দলের নেতা অ্যাভিগডর লিবারম্যান এক্সে লিখেছেন, “নিউইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে বেছে নিয়েছে, যিনি বর্ণবাদী, জনপ্রিয়তাবাদী এবং শিয়া ইসলামপন্থি।”মূলত ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা সত্ত্বেও মামদানি নিউইয়র্কে নিরঙ্কুশভাবে জয় পেয়েছেন। নির্বাচনের আগের দিন ট্রাম্প নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ বলেও আক্রমণ করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাফনদে ভেসে আসা, আরসা সদস্যের মৃতদেহ উদ্ধার
নাফনদে ভেসে আসা, আরসা সদস্যের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফনদে জোয়ারের পানিতে ওপার সীমান্ত থেকে ভেসে আসা এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার Read more

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।গত রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় Read more

শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে কিস্তির ভার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম Read more

শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার
শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুরে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বাগমারা গ্রামের তিন শতাধিক পরিবার। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি Read more

সালমান, আনিসুল ও চৌধুরী মামুন ফের রিমান্ডে
সালমান, আনিসুল ও চৌধুরী মামুন ফের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক তিন হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী Read more

বাংলাদেশের জার্সি পরে টাইগারদের শুভকামনা জানালেন হানিয়া আমির
বাংলাদেশের জার্সি পরে টাইগারদের শুভকামনা জানালেন হানিয়া আমির

এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে দেশজুড়ে যখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন