মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে না পারলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে।  বিএনপির মহাসচিব এ সময় অভিযোগ করে বলেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি।  নিখোঁজ সদস্যদের বিষয়ে তিনি আরও বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশকে শান্তির আবাসভূমি গড়বে বিএনপি: নুরুল ইসলাম নয়ন
বাংলাদেশকে শান্তির আবাসভূমি গড়বে বিএনপি: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'গত ১৬ বছরে দেশে আইন-আদালত, নির্বাচন কমিশন ও সংসদ Read more

সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে: ধর্ম উপদেষ্টা
সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে: ধর্ম উপদেষ্টা

 তরুণ আলেমদের জেগে উঠতে পরামর্শ দিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৃজনশীলতা ও পরিশীলিত সাহিত্য চর্চার Read more

নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারকে জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চলমান রাখায় পৃথক দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিক্ষা চলাকালীন Read more

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল
সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল

গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সড়ক জুড়ে সম্প্রসারিত সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের প্রায় দুই হাজার খুঁটি, যা নগরবাসীর Read more

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন