দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় একটি খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুক- হাপানিয়া খাল এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এ কবির জিন্নাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন,  খাল খনন ও পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে।এ কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে দৌলতপুর উপজেলা প্রশাসন।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি, সেচ ব্যবস্থা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের উপকার হবে বলে আশা প্রকাশ করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এমন আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, Read more

নির্বাচনের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।বুধবার (৬ Read more

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করতে নোটিশ
এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করতে নোটিশ

গত বছরের জুলাই আন্দোলনের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো Read more

শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ
শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ

শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১২ দিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে Read more

সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন