জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার।শনিবার (২ আগস্ট) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ‍্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল শেখ হাসিনার মামলার সূচনা বক্তব্য, আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হবে সূচনা বক্তব্য। প্রথম সাক্ষীও শুরু হবে কাল।এর আগে, গত ৭ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করা হয়। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। এর মধ্যে আবদুল্লাহ আল-মামুন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। সেদিন অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনালের শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।গত ১০ জুলাই বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরির সুযোগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
চাকরির সুযোগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ‘রিকভারি কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আইপিডিসি Read more

টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার হাকিমপুরে একটি নির্জন স্থান থেকে ট্রেনে কাটা পড়া অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার Read more

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি
আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার (১০ আগস্ট) রাজধানীর সিরডাপে আদিবাসী জাতিগোষ্ঠীর ‘ভূমি, বন ও মানবাধিকার Read more

উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু
উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’। বুধবার (২০ আগস্ট) দুপুরে সেতুটি উদ্বোধন করেন Read more

উল্লাপাড়ায় বিএনপি নেতার অসামাজিক কার্যকলাপ, জনতার হাতে আটক
উল্লাপাড়ায় বিএনপি নেতার অসামাজিক কার্যকলাপ, জনতার হাতে আটক

উল্লাপাড়ায় বিএনপি নেতা ও ইউপি সদস্যের অপকর্মের একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে । ভিডিওটি শনিবার (৫ Read more

গাজা দখলে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
গাজা দখলে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা আগ্রাসনসহ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরির কারণে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্বে আওয়াজ উঠলেও এখন পর্যন্ত তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন