হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়ায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের অপর দিকে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক চালক বিশ্রামাগার প্রকল্পটি এখনো চালু হয়নি। ভবন নির্মাণ শেষ হলেও টেন্ডার প্রক্রিয়া শুরু না হওয়ায় পুরো প্রকল্পটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চালকদের নিরাপদ বিশ্রামের জন্য এই প্রকল্পটি হাতে নেয়, যার লক্ষ্য ছিল চালকদের দীর্ঘপথের ক্লান্তি কমানো ও সড়ক দুর্ঘটনা হ্রাস করা। প্রায় সাত একর জায়গাজুড়ে নির্মিত এই কমপ্লেক্সে রয়েছে ডরমিটরি, বিশ্রামকক্ষ, আধুনিক টয়লেট, পার্কিং স্পেস, খাবারের ক্যান্টিন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।স্থানীয়রা জানান, প্রকল্পটি চালু হলে দুর্ঘটনা কমার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি আসতো, দোকান, হোটেল ও সার্ভিস পয়েন্টে কর্মসংস্থান সৃষ্টি হতো। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এই সম্ভাবনা এখন অনিশ্চিত।প্রকল্পটি শুরু হয় প্রায় তিন বছর আগে। প্রথম দিকে কাজের গতি ছিল সন্তোষজনক। ২০২৪ সালের জুন মাসে মূল ভবন নির্মাণের কাজ শেষ হলেও এরপর থেকে প্রায় ১৬ মাস ধরে টেন্ডার প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে পুরো প্রকল্পটি।স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “প্রথমে খুব দ্রুত কাজ হচ্ছিল, কিন্তু কাজ শেষ হওয়ার পরও প্রায় ১৬ মাস ধরে চালু হচ্ছে না। সরকারের টাকায় তৈরি ভবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে।”হবিগঞ্জ চালক ইউনিয়নের সভাপতি আবু মিয়া বলেন, “এই প্রকল্পটি ছিল আমাদের দীর্ঘদিনের দাবি। মহাসড়কে প্রতিদিন হাজার হাজার ট্রাক ও কাভার্ডভ্যান চলে, চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে বা ট্রাকেই ঘুমিয়ে পড়েন এতে দুর্ঘটনা ঘটে। বিশ্রামাগার চালু হলে দুর্ঘটনা অনেক কমত, অনেক জীবন বাঁচানো যেত। এখন এই জায়গাটা পরিত্যক্ত পড়ে আছে, রাতে নিরাপত্তা নেই, চুরি-ছিনতাইয়ের আশঙ্কা রয়েছে। সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে এটি চালু করা হোক।”ট্রাক চালক বেনু মিয়া বলেন, “এই বিশ্রামাগারটি ছিল চালকদের আশার জায়গা। দিনে রাতে গাড়ি চালিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কোথাও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। এখানে সেই সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু এখন ভবনটা ধুলায় ঢাকা পড়ে আছে।”সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সেকশন অফিসার সাইফুল ইসলাম বলেন, “২০২৪ সালের জুনে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। এরপর থেকে প্রায় ১৬ মাস ধরে টেন্ডার প্রক্রিয়ার জন্য অপেক্ষা চলছে। টেন্ডার হলে যিনি কাজ পাবেন তারা ভবন দেখাশুনা ও ভাড়া দিবেন। যাতে তাড়াতাড়ি টেন্ডার হয় আমরা চেষ্টা করছি।”উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, “এই বিশ্রামাগারটি চালু হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে, চালকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখব, যাতে ভবনটি দ্রুত চালু করা যায়। সরকারি অর্থে নির্মিত অবকাঠামো কোনো অবস্থাতেই অচল পড়ে থাকা উচিত নয়। প্রশাসনের পক্ষ থেকে আমরা সওজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব, যেন টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নিহত যুবক দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় Read more

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন: ডা. জাহিদ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. Read more

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের

ইরানের পরে এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতারা।মধ্য-বাম ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত Read more

অতিরিক্ত দামে টিকেট বিক্রি, নারায়ণগঞ্জে দুই পরিবহনকে জরিমানা
অতিরিক্ত দামে টিকেট বিক্রি, নারায়ণগঞ্জে দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে টিকেট বিক্রির দায়ে দুটি পরিবহন কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নি‌য়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এ‌শিয়ার Read more

দুঃসংবাদ দিয়ে বছর শুরু রিয়াল মাদ্রিদের
দুঃসংবাদ দিয়ে বছর শুরু রিয়াল মাদ্রিদের

দুঃসংবাদ দিয়েই নতুন বছল শুরু করতে হচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই নতুন বছরের কিছু সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন