‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ থেকে যশোর জামিয় ইসলামিয়া সহ ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার কথা উল্লেখ করে মিথ্যা তথ্য প্রচার করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন যশোর জামিয় ইসলামিয়া শিক্ষাসচিব মাওলানা মুফতি মাগফুর রহমান।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক একটি অনলাইন পত্রিকার পেজ ‘দৈনিক আজকের কণ্ঠ’ থেকে একটি নিউজ প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের কওমি মাদারিসের প্রতি একটি অপবাদ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মাদ্রাসার আড়ালে পাকিস্তান থেকে আনা অস্ত্রে গৃহযুদ্ধের ছক। যে সমস্ত মাদ্রাসার নাম ওই পত্রিকায় উল্লেখ করা হয়েছে, সেখানে যশোরের মধ্যে খালেছ কওমি মাদ্রাসা, যশোর জামিয় ইসলামিয়া সহ ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার কথা উল্লেখ করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, যার কোনো ভিত্তি নেই।যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসাকে বিপদে ফেলার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে বানোয়াট কথা ও বিভিন্ন বানোয়াট সংবাদের মাধ্যমে মাদ্রাসাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। এছাড়াও তারা বিভিন্নভাবে মাদ্রাসাকে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা তাদের ষড়যন্ত্রের একটি মূলধারা। এটা শুধু যশোর জামিয়া ইসলামিয়া বা জামিয়া রহমানিয়া নয়, বরং পুরো বাংলাদেশের কওমি মাদারিসকে ক্ষতি করার উদ্দেশ্যে এমন গুজব ও বানোয়াট কথা ছড়িয়ে দেশের লোকদেরকে কওমি মাদারিস থেকে দূরে সরানোর প্রচেষ্টা।এদিকে, ‘আজকের কণ্ঠ’ নামের এ পেজ থেকে বিভিন্ন সময়ে গুজব ছড়ানো শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে নিয়মিত ফটোকার্ড এবং ভিডিও পোস্ট করা হচ্ছে। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো মূলধারার সংবাদ মাধ্যম। কিন্তু এ নামে কোনো নিবন্ধিত পত্রিকা নেই। পেজটির সাম্প্রতিক কিছু পোস্ট পর্যবেক্ষণ করে তাদের মধ্যে অন্তত তিনটিতে ভুয়া তথ্য ও গুজব খুঁজে পেয়েছে বাংলাফ্যাক্ট।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববিতে চাকরি স্থায়ী করণের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি
ববিতে চাকরি স্থায়ী করণের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় দিনের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা কর্ম বিরতি পালন করেছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে Read more

৩২ মণের ‘সাদাময়না’, হাটে সেলিব্রেটি গরুর দাম ১৫ লাখ!
৩২ মণের ‘সাদাময়না’, হাটে সেলিব্রেটি গরুর দাম ১৫ লাখ!

চারদিকে ঈদের আমেজ। গরুর হাটে ক্রেতা-বিক্রেতার হাঁকডাক শুরু হয়ে গেছে। এরই মধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে Read more

পিএসসির সচিব হলেন আব্দুর রহমান
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান। তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন ছিলেন।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

শিবচরে ৩ মাসের সন্তানকে নদীতে ফেলে হত্যা করলো মা
শিবচরে ৩ মাসের সন্তানকে নদীতে ফেলে হত্যা করলো মা

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর ঘটনায় এক মা তার তিন মাস বয়সী কন্যা শিশুকে নদীতে ফেলে হত্যা করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার Read more

যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের ৫ দফা প্রস্তাব
যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের ৫ দফা প্রস্তাব

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ ও শিগগিরই এই বিষয়ে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন এবং পাকিস্তান।মঙ্গলবার Read more

জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি

এবার জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তার কথা জানালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান৷ কোনো কুচক্রী মহলের দ্বারা ক্ষতির স্বীকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন