প্রথম দল হিসেবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তারা বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই তারা মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দশম আসর। এবারের টুর্নামেন্টে অংশ নেবে মোট ২০টি দেশ। যেখানে ১২টি দল আগে থেকেই সরাসরি জায়গা নিশ্চিত করেছে। বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে কানাডা জায়গা করে নিল বিশ্বমঞ্চে। এটি হবে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ।এই অঞ্চলের বাছাইপর্বে কানাডা ছাড়াও খেলেছে বারমুডা ও কেম্যান আইল্যান্ডস। বাহামাসের বিপক্ষে জয়ের মাধ্যমে বাকি ম্যাচগুলো আর ফলাফলে প্রভাব ফেলবে না। টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করেছে কানাডা। ফলে তারা ১৩তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।এখনো বাকি রয়েছে আরও সাতটি দলের জায়গা নিশ্চিত হওয়া। এর মধ্যে ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে তিনটি দল আসবে বাছাই পর্ব পেরিয়ে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা Read more

মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  (ইন্না Read more

সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কক্সবাজারের চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Read more

সিরাজগঞ্জে অবৈধভাবে ৩ বালুমহল সৃষ্টি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জে অবৈধভাবে ৩ বালুমহল সৃষ্টি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অবৈধভাবে তিনটি স্থানে বালুমহল সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।শনিবার দুপুরের দিকে Read more

টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান
টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান

টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক যে মোটেও ভুল করেননি তার প্রমাণ মিলেছে ইনিংস শেষে। আজ আবু ধাবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন