মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্রদের বাড়িতে মৌসুমী ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। মঙ্গলবার (১০ জুন) রাত ৮টার দিকে রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জ জেলাধীন ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত ছাত্র নেতাদের মধ্যে গুরতর আহত হয়েছেন ২জন। তাঁরা হলেন- মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক আশিকুর ইসলাম ও কিরণ আক্তার। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুমবিল্লাহ, আরেক যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম, মিথিলা ফারজানা মরধরের শিকার হন। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের একটি দল জুলাই আন্দোলনের সময় নিহত ছাত্রদের বাড়িতে মৌসুমী বিতরণ করে গাড়িতে করে মাদারীপুর শহরে ফিরছিলেন। তাদের বহনকারী একটি পিকআপভ্যান রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জ জেলাধীন ছাগলছিড়া এলাকায় একটি রেস্টুরেন্টে বিরতি জন্য থামান। এ সময় মিজান পরিবহনের কর্মীদের ছাত্রদের ভ্যান দেখে কটুক্তিমূলক মন্তব্য করেন। এর প্রতিবাদ করতে ওই বাসে ওঠেন কয়েকজন ছাত্র। এরপরেই বাসের কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এরই জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের শ্রমিক ও বরিশাল গেট হোটেলের কর্মীরা মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে সাধারণ জনগণ এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা অভিযোগ দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল
ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল

ইরান যুদ্ধ আরও বিস্তারের আশঙ্কার মধ্যে ইসরায়েলের নতুন অবস্থানের ইঙ্গিত মিলেছে। ইরানে মার্কিন স্থল অভিযান হলে তাতে অংশ নেবে না Read more

বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দরে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দরে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বৈরী Read more

সংস্কার করা হবে বিচার বিভাগের: আসিফ নজরুল
সংস্কার করা হবে বিচার বিভাগের: আসিফ নজরুল

বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার করা হবে, অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে Read more

চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড Read more

ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা
ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা

ঝিনাইদহ সদরের হলিধানী বাজারের চা দোকানি সিরাজুল ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি চিরকুটে Read more

প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত
প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত

প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা একটি সৌরজগতের জন্মপ্রক্রিয়া সরাসরি দেখতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন