তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে সালমান আগা’র দল।শুরুতে দেখেশুনে খেলতে থাকে দুই ওপেনার ফারহান ও সাইম আইয়ুব। দু’জন মিলে গড়েন ৮২ রানের উদ্বোধনী জুটি।ব্যক্তিগত ২১ রানে নাসুম আহমেদের বলে শামীম হোসেনের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাইম। ক্রিজে আসেন নতুন ব্যাটার মোহাম্মদ হ্যারিস। ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ৮৬ রান।দলীয় ৯৩ রানে নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ফারহান। আউট হওয়ার আগে খেলেন ৪১ বলে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস। দেড়শো স্ট্রাইকরেটে তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ৫টি ছক্কার একেকটি দৃষ্টিনন্দন শট। ইনিংসের ১৩তম ওভারে দলীয় শতরানে পৌঁছায় পাকিস্তান।হাসান নওয়াজ খেলেন ১৭ বলে ৩৩ রানের ইনিংস। বাকি ব্যাটারদের মধ্যে নওয়াজ ২৭ ও সালমান আগা করেন ১২ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে পাকিস্তানের ইনিংস।বাংলাদেশের পক্ষে ৩৮ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। ২টি উইকেট পান নাসুম আহমেদ। এছাড়া, ১টি করে উইকেট তুলে নেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিচারপতি এ Read more

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে উত্তপ্ত উত্তরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে উত্তপ্ত উত্তরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় গলা ও হাতের কবজি কাটা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার Read more

পোল্যান্ডে যুদ্ধবিমান বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট
পোল্যান্ডে যুদ্ধবিমান বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

পোল্যান্ডের রাডোমে বিমান প্রদর্শনীর মহড়া চলাকালীন একটি পোলিশ এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পোজনানের কাছে Read more

মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র
মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।শনিবার (৩ Read more

অস্ত্রোপচার সম্পন্ন, হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে
অস্ত্রোপচার সম্পন্ন, হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন