মাদারীপুরের আচমত আলী খান সেতুর ওপর যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার আচমত আলী খান সেতুটিতে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম মাসুদ প্যাদা। তিনি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের বুলু প্যাদার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে সেতু পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে বাসচাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাসুদ বাসের নিচে গুরুতর আহত অবস্থায় আটকে পড়েন। পরে স্থানীয়রা অনেক কষ্টে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় ব্যবহৃত যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে একই কারণে একটি Read more

আবারও সেলফি পরিবহনের ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আবারও সেলফি পরিবহনের ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় তারা মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ Read more

শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি
শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (ওএমআর) মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে আট পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।শনিবার (২৬ জুলাই) Read more

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত Read more

অবস্থা আশঙ্কাজনক: ফরিদা পারভীন লাইফ সাপোর্টে
অবস্থা আশঙ্কাজনক: ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে।ইউনিভার্সেল মেডিক্যাল Read more

ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন