৫ আগস্ট ঘটিয়েছে ‘কালো শক্তি’ এবং জুলাই সংগঠনের রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করায় নিজ জেলা কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের ছবিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে কিশোরগঞ্জ জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।কর্মসূচি চলাকালে সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া বলেন, গণ-অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে অবস্থান নেয়ায় এবং অবমাননাকর বক্তব্য দেয়ায় আজ থেকে কিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হল। যারা গণ-অভ্যুত্থানের চেতনা অস্বীকার করছে বা ভবিষ্যতে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে শুধু জুতা নিক্ষেপ কেন, তারচেয়েও কঠোর কর্মসূচি দেয়া হবে।ফজলুর রহমানকে কারণ দর্শানোর জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী ফজলুর রহমানকে দল থেকে বহিস্কার করতে হবে।বৈষম্য ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মুজাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের সপক্ষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থান নিলেও বিএনপি নেতা ফজলুর রহমান গণ-অভ্যুত্থানকারীদের কালো শক্তি হিসাবে আখ্যায়িত করছেন। ফজলুর রহমান নিয়মিতভাবে অকথ্য অশালীন ভাষায় গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের গালিগালাজ করে যাচ্ছেন।তিনি তারেক জিয়ার উদ্দেশ্যে বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ যদি বিএনপির মুখোশ পড়ে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে বাংলাদেশের ছাত্র-জনতা তা মেনে নেবে না।বিলুপ্ত ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, নব্য ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত হওয়া বিএনপি নেতা ফজলুর রহমান গণ-অভ্যুত্থানকে তাচ্ছিল্য করে কটাক্ষ করেই যাচ্ছেন। ফজলুর রহমান যেভাবে গণ-অভ্যুত্থানকারীদের কালো শক্তি হিসাবে আখ্যায়িত করে যাচ্ছেন, এ অবস্থায় গণ-অভ্যুত্থানে অংশ নেয়া বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক শক্তিকে ফজলুর রহমানের বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অন্যথায় নিজেদের ভূমিকাকে নিজেরাই প্রশ্নবিদ্ধ করবেন।ইকরাম হোসেন আরও বলেন, ছাত্র-জনতাকে তাচ্ছিল্য করে, রাজাকার বলে কোন ফ্যাসিস্টের আবির্ভাব এ দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। যারা নতুন করে ফ্যাসিবাদের সুরে কথা বলে আওয়ামী লীগের এজেন্ট হিসাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, ওয়ারিয়র্স অব জুলাই মুখপাত্র মানস সরকার উৎস, সাবেক মুখপাত্র সাবিরুল হক তন্ময়, সাবেক যুগ্ম সদস্যসচিব শামসুর রহমানসহ প্রমুখ।উল্লেখ্য, সাম্প্রতিক এক টকশোতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেন, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তিনি বলেন, সার্জিস আলমরা যারা এর অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।একই টকশোতে ফজলুর রহমান আরও বলেন, মানুষ বুঝে গেছে, এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটি অংশকে যেকোনোভাবে প্রভাবিত করেছে। নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পেয়ে ক্ষমতায় আসবে আল্লাহর রহমতে।তিনি আরও বলেন, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তাদের অগ্রগামী শক্তি হলো ইসলামী ছাত্রশিবির। যারা অভিনয় করেছে, তাদেরকে আমি আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব। সেই আল বদর, আল শামস, জামায়াতে ইসলাম—আমরা মনে করেছিলাম, ৫৪ বছরে তাদের পূর্বপুরুষের গ্লানি তারা ভুলে গেছে। কিন্তু না, আরও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে। তারা চক্রান্ত করে দেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে রবিবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে রবিবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার (১১ মে) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে Read more

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক
চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেল চালক

ভারতের মধ্যপ্রদেশে অর্থ আদায় করতে গিয়ে এক চাঁদাবাজ উল্টো বিপদে পড়ে। কারণ ট্রাকচালক গাড়ি চালিয়ে চলে যান, আর চাঁদাবাজ প্রাণ Read more

ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে
ভুল সম্পর্কে দীর্ঘ সময় থাকায় মনের ওপর যেসব প্রভাব পড়ে

বহু মানুষ জানেন না যে তারা যে সম্পর্ক করছে তা ঠিক নাকি ভুল। প্রতিটি সম্পর্কের কিছু ভাল ও খারাপ দিক Read more

বিএনপি থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা সাখাওয়াতের ভাই
বিএনপি থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা সাখাওয়াতের ভাই

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের ভাই হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা জানিয়েছেন।শনিবার বরিশালের হিজলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন