মাদারীপুরে আদালতের নির্দেশে দেড় মাস পর ঠিকাদার তুহিন হাসানের লাশ উত্তোলন করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুমের উপস্থিতিতে পৌর কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। নিহত তুহিন হাসান ডাসার উপজেলার সৈয়দ আবুল হোসেনের বড় ছেলে। পুলিশ ও প্রশাসনের সূত্র জানায়, গত ৩১ জুলাই রাতে মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবনের ভেতরে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। পরদিন পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়। তবে প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও বিভিন্ন আলামত থেকে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ হলে তুহিনের পরিবার আদালতে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে লাশ উত্তোলনের পর মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতের ছোট ভাই তুষার অভিযোগ করে বলেন, ‘আমার ভাই মাদারীপুর শহরের প্রতিষ্ঠিত ঠিকাদার ছিল। কয়েকজন মিলে টাকার জন্য সুপরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’ মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বলেন, ‘আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে অন্য হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।শুক্রবার (১৫ আগস্ট) রাতে জেলার মধ্যনগর Read more

বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর: ভারত
বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর: ভারত

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেলে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুই পক্ষের Read more

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নড়াইল প্রেসক্লাবের সদস্যদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর নড়াইল প্রেসক্লাবে Read more

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে Read more

ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা ঠেকাতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (২০ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন