টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে তোরাপগঞ্জ স্কুল মাঠে এ খেলার আয়োজন করে। এ সময় হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে খেলার মাঠ। দীর্ঘদিন পর এমন আয়োজন করায়  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা পেশার   মানুষ এ খেলা উপভোগ করে।এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা প্রায় এখন বিলুপ্তির পথে। তাই নববর্ষ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে এই ব্যতিক্রমী খেলার আয়োজন করা হয়। দর্শকরা করতালীর মাধ্যমে উৎসাহ দিয়েছেন। বড়দের পাশাপাশি শিশু ও উপভোগ করে। দৃষ্টি প্রতিবন্ধীরা চোখে কিছুই দেখতে না পেলেও শব্দের সাহায্যে প্রতিপক্ষকে পরাজয় করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। খেলায় দুই দলের ৭ জন করে দৃষ্টি প্রতিবন্ধী অংশ গ্রহণ করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। সভাপতিত্ব করেন কাতুলী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল লতিফ মিয়া।  দর্শনার্থীরা জানান, দীর্ঘদিন পরে দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলা দেখতে আমাদের ভালো লেগেছে। আমরা চাই এমন হাডুডু খেলার আয়োজন আগামীতেও হোক। দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলা সাধারণত দেখা যায় না। খেলা দেখে অনেক ভালো লাগছে। আমরা চাই প্রতিবছরই এমন আয়োজন করা হোক।অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, নববর্ষে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য এমন ব্যতিক্রমী খেলার আয়োজন করা হয়েছে। এমন আয়োজন করায় অনেকদিন পর গ্রামের মানুষ এ খেলা  উপভোগ করতে পেরেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন ও আগর কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন ও আগর কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার অবৈধ সেগুন গোল কাঠ ও সুইং Read more

অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ
অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ

সাতক্ষীরার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানোর পরও শেষ রক্ষা হলোনা ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগের দোকানঘর। গত Read more

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী

মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া চাকরি পাচ্ছেন।আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদমাধ্যমকে Read more

ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি
ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ইতোমধ্যে একটি মসজিদসহ বহু বাড়িঘর Read more

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের Read more

মার্কিন স্বার্থে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে দেওয়া হবে না: হেফাজত
মার্কিন স্বার্থে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে দেওয়া হবে না: হেফাজত

অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন