গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে অসংখ্য তরমুজ। এর সঙ্গে যেনো সফলতার আনন্দ মিশে আছে কৃষকের মনে। অসময়ে তরমুজের ভালো ফলনে কৃষকদের মনে নতুন এক স্বপ্নের সফলতা ধরা দিচ্ছে। প্রতিটি তরমুজ দেড় থেকে দুই কেজি হয়েছে। পরিপক্ক হতে আরো সপ্তাহ দুয়েক লাগবে।কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চন্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের কৃষক জসিম উদ্দিন প্রথমবারের মতো তরমুজ চাষেই পেয়েছেন সফলতা। তিনি তার ৪০ শতক জমিতে প্রথমবারের মতো সুইট ব্ল্যাক-২ জাতের তরমুজ চাষ করেছেন। ৫৫ দিনে এখন পর্যন্ত মোট খরচ হয়েছে ৩০-৪০ হাজার টাকা। জমিতে ১২-১৪ শত গাছ রয়েছে। প্রতিটি গাছে ৪-৫ টি তরমুজ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে খরচ মিটিয়ে কয়েকগুণ লাভের আশা করছেন ওই চাষি।জানা যায়, একসময় যে জমি অধিকাংশ সময় পতিত থাকতো, নানান চাষাবাদে আশানুরূপ সফলতা আসছিলো না। ঠিক সেই সময় দুমাসের কম সময়ে তরমুজের বাম্পার ফলনে লাভবান হওয়ার আশাবাদী হচ্ছে কৃষক। এদিকে কৃষক জসিমের সফলতা দেখে অন্য কৃষকেরাও তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। উপজেলা কৃষি বিভাগ জানায়, তরমুজ একটি লাভজনক চাষাবাদ। অল্প সময়ে কম খরচে কৃষকেরা অধিক লাভবান হয়ে থাকেন। এজন্য দিনদিন এ উপজেলায় তরমুজের আবাদ বাড়ছে। মাত্র ৭০ থেকে ৭৫ দিনের ফসল এটি। কৃষিকে খরপোষ কৃষি থেকে বাণিজ্যিকরণ কৃষিতে রূপান্তরের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় এ উপজেলায় এবছর ১৫ বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে চণ্ডিপাশা ইউনিয়নেই বেশি। বুরুদিয়া ইউনিয়নেও কিছু আবাদ হয়েছে। বিঘা প্রতি ৩০-৩৫ হাজার টাকা খরচ করে কৃষক কম সময়ে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত লাভবান হচ্ছেন। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ প্রদান ও সহযোগিতা করছেন।তরমুজ চাষি জসিম উদ্দিন বলেন, ‘দুই মাসের কম সময়ে যে ফলন এসেছে, তাতে আমি সন্তুষ্ট। কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো ৪০ শতক জমিতে তরমুজ চাষ করেছি। মাচা তৈরিসহ এতে আমার ৪০-৪৫ হাজার টাকা খরচ হয়েছে। ভালো ফলন এসেছে। আশা করছি খরচ মিটিয়ে তিন থেকে চারগুণ পর্যন্ত লাভবান হবো।’স্থানীয় গ্রামের কৃষক সুরুজ, কালাম, মতি মিয়া বলেন, ‘জসিমের জমিতে তরমুজের ফলন ভালো হয়েছে। এখন বাজারে চাহিদা কেমন হয় তা দেখবো। ভালো মুনাফা অর্জন হলে আমরাও সিদ্ধান্ত নিবো চাষের জন্য।’ঘাগড়া ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘গত জুন মাসের শেষের দিকে তিনি তরমুজ আবাদ করেন। এতে তিনি প্রথমবারেই বেশ ভালো ফলন পেয়েছেন। সপ্তাহ দুয়েকের মধ্যে হারভেস্টিং শুরু হবে। কম সময়ে তিনি অধিক লাভবান হবেন বলে আশা করছি। অন্যরাও তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন।’পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই-আলম বলেন, ‘আমরা প্রতিনিয়ত কৃষকদের বাণিজ্যিক চাষাবাদে উদ্বুদ্ধ করছি। এতে কৃষকেরা কম সময় ও খরচে অধিক মুনাফা পাচ্ছেন। গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে জসিমের মতো আরো অনেকে লাভবান হচ্ছেন। তাদের সফলতা দেখে অন্যরাও তরমুজ চাষে অনুপ্রাণিত হচ্ছেন। উপজেলা কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে।’উজান ভাটির জেলা কিশোরগঞ্জে দিনকে দিন আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হচ্ছে কৃষকরা। এতে কৃষিতে এসেছে নতুনত্ব। স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানির অপার সম্ভাবনা রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
বগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ভাসমান অবস্থায় ৩ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির পুরো Read more

নাঈম ঝড়ে চট্টগ্রামের ৯ উইকেটের জয়
নাঈম ঝড়ে চট্টগ্রামের ৯ উইকেটের জয়

চলতি বিপিএলে ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে চট্টগ্রাম রয়্যালস। শুরুতে কিছুটা এলোমেলো দেখালেও অল্প সময়ের মধ্যেই দলটি ছন্দ Read more

মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত: তারেক রহমান
মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত: তারেক রহমান

মহানবী হযরত মুহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন বলে Read more

ঢাকা কাস্টমস হাউস শুক্রবার ও শনিবার খোলা থাকবে
ঢাকা কাস্টমস হাউস শুক্রবার ও শনিবার খোলা থাকবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর অন্তর্বর্তীকালীন আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে শুক্রবার (২৪ অক্টোবর) ও Read more

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই আর: সিইসি
দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই আর: সিইসি

এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সোমবার (৫ Read more

পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন