মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সোমবার (২৩ মার্চ)রাতে সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।আহত কাবির মোল্লা জানান, তিনি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে কয়েকজন এই হামলায় অংশ নেয়। পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদ খান অভিযোগ করে বলেন, পলাশ খান ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ঘটনার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার রাতেই শহরের শকুনি লেক পাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর
ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ'র পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন মুসলিম বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।মঙ্গলবার Read more

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী
কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মধ্যে ভীতি সঞ্চারকারী, সমাজের মানুষ যাদের আতঙ্ক মনে করা হয় তারা বিএনপির সদস্য হতে পারবেন Read more

৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

৬ ধরনের পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৬ এপ্রিল Read more

বরিশালে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
বরিশালে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে Read more

জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট

ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন