মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে, ফিলিপাইন তাদের মধ্যে অন্যতম।মঙ্গলবার (২৪ মার্চ) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের প্রয়োজনীয় তেলের ৯৮ শতাংশই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করা হয়। গত তিন সপ্তাহে ফিলিপাইনের সাধারণ মানুষ কয়েক দফা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কবলে পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।মঙ্গলবার নির্বাহী এক আদেশে ফিলিপিনো প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ‘আসন্ন বিপদের’ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘোষণার ফলে জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিতে এবং সামগ্রিক অর্থনীতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা পাবে সরকার।আদেশে বলা হয়েছে, জ্বালানি তেল, খাদ্য, ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বণ্টন তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মজুত বাড়ানোর জন্য সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে।দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে আর মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। প্রেসিডেন্টের এই আদেশ এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে প্রয়োজন অনুযায়ী তিনি এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার করতে পারবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজামুখী নৌবহর থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল
গাজামুখী নৌবহর থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

অবরুদ্ধ গাজা গাজামুখী ত্রাণের নৌবহর ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ইসরায়েলের সামরিক Read more

টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাট
টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাট

গাজীপুরের টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) খরতৈল বড় মসজিদ, মধ্যপাড়া (আব্দুল করিম স্কুল) এর Read more

জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা
জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে।' এছাড়া ইলিশের রাস্তাগুলো Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাস

হঠাৎ করেই বদলে যাচ্ছে প্রকৃতির মেজাজ। ঢাকার আকাশে ভোরের স্নিগ্ধতার মাঝেই লুকিয়ে আছে বৃষ্টির পূর্বাভাস। শুধু তাই নয়, আবহাওয়া অফিসের Read more

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান
জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান

আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাপান ও জাতিসংঘ। এরই অংশ হিসেবে জাপান সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি Read more

সড়কে ধানের চারা রোপণ করে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ
সড়কে ধানের চারা রোপণ করে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের প্রধান সড়ক দুই বছর ধরে খুঁড়ে ফেলে রাখার জেরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন