মাদারীপুরের শিবচরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার অভিযোগে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচ্চর গোলচত্বরে এ ঘটনা ঘটে।গণমাধ্যমকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বাড়তে থাকে। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা সিটের জন্য অপেক্ষা করলেও বেশিরভাগ বাস অতিরিক্ত ভাড়া আদায় করে গাদাগাদি করে যাত্রী বহন করছিল। যেখানে নির্ধারিত ভাড়া ১৫০ টাকা, সেখানে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ ওঠে।এ সময় সময়ের কন্ঠস্বরের সাংবাদিক ভিড়ের ছবি তুলতে গেলে বাস শ্রমিকরা তার ক্যামেরা ছিনিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সংবাদকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। পরে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, “অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অভিযানে একাধিক বাসকে জরিমানা করা হয় এবং অতিরিক্ত ভাড়া কমিয়ে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়।”শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ও ফিটনেসবিহীন একাধিক বাস মালিককে জরিমানা করা হয়েছে। সাংবাদিক হেনস্থার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪
টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃতরা Read more

ট্রান্সফরমার বিকল: ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সাতকানিয়া
ট্রান্সফরমার বিকল: ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সাতকানিয়া

৩৩/১১ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার পর থেকে ভয়াবহ লোডশেডিংয়ে নাকাল হয়ে পড়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কয়েক Read more

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে
বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত Read more

তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি
তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি

প্রশাসনে কর্মরত অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৪ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন