চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ব্যাপক তান্ডব সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া এই ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে আকমান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আকমান ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং পেশায় একজন অটোচালক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) দিনগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিট স্থায়ী এই ঝড়ে গ্রামের ওপর দিয়ে টর্নেডোর মতো তীব্র বাতাস বয়ে যায়। ঝড়ের প্রচণ্ডতায় গ্রামের কয়েকশ গাছ উপড়ে পড়ে এবং অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও বিদ্যুতের পোল বিধ্বস্ত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আকমান নিজের ঘরেই অবস্থান করছিলেন। ঝড়ের তীব্রতায় একটি বিশাল গাছ শিকড়সহ উপড়ে তার ঘরের ওপর পড়লে মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।রাতে সরেজমিনে উদয়পুর গ্রামে গিয়ে দেখা যায় এক বিভীষিকাময় পরিস্থিতি। ঝড়ে গ্রামের অধিকাংশ ঘরের টিনের চাল উড়ে গেছে, অনেক বাড়ি মাটির সাথে মিশে গেছে। গাছ ও ডালপালা পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া আম ও লিচুর মুকুলসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।খবর পেয়ে রাতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং ক্ষতিগ্রস্ত গ্রামের অনেক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ত্যাগের নির্দেশ
ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ত্যাগের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাত থেকে অধিকাংশ কূটনৈতিক কর্মকর্তা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। গালফ অঞ্চলে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের ওপর ‘হামলার ঝুঁকি’ বাড়ায় Read more

স্ত্রীর বটির কোপে স্বামী জখম
স্ত্রীর বটির কোপে স্বামী জখম

যশোরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী মাসুদ হোসেন (৪২) জখম হয়েছেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী মারধরের পর তিনি ক্ষুব্ধ হয়ে Read more

আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ
আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি বলেন, Read more

‘ভারতীয় বউ–শাশুড়ির নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে’
‘ভারতীয় বউ–শাশুড়ির নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে’

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে Read more

সাইবার স্পেসেও নিষিদ্ধ হলো আ.লীগের কার্যক্রম
সাইবার স্পেসেও নিষিদ্ধ হলো আ.লীগের কার্যক্রম

জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও দলটি এতদিন তার Read more

ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক
ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক

দেশের কয়েকটি অঞ্চলে মিষ্টি পান চাষাবাদ করা হয়। তার মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় অন্যতম। এখানকার মিষ্টি পানের খ্যাতি দেশের বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন