যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল থেকে সাফিউল (৩০) নামে এ কলা ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে কাছে থাকা টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশ ধারণা করছে। সাফিউল মেহেরপুর সদর থানার সাইপুর গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলা শহরে কলা বিক্রির পর যাত্রীবাহী বাসে করে ফিরছিলেন সাফিউল। পথিমধ্যে তিনি অজ্ঞান পার্টির সদস্যদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তাকে অচেতন করে কাছে থাকা কলা বিক্রির টাকা হাতিয়ে লাপাত্তা হয়। পরে বাসের স্টাফরা শংকরপুর টার্মিনালে তাকে অচেতন অবস্থায় রেখে যায়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, চেতনানাশক ওষুধের মাধ্যমে সাফিউলকে অজ্ঞান করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড
বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম’-এর আওতায় Read more

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ১০
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ১০

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়া (৪৫) নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নাহিম মিয়া (১৪) নামে Read more

‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে’
‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপরে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (০৯ আগস্ট) রাতে গণমাধ্যমকে দেওয়া Read more

আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া Read more

কুয়েতে হঠাৎ যে কারণে ৯ বিমানের জরুরি অবতরণ
কুয়েতে হঠাৎ যে কারণে ৯ বিমানের জরুরি অবতরণ

কুয়েতের আকাশে ঘন কুয়াশার কারণে দেশটির ৯টি বিমান ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।রবিবার (৯ নভেম্বর) ইরাকের বিমানবন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন