বরগুনার পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ মোঃ শুক্কুর হোসেন (৬০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্কুর হোসেন রুপধন এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে পাথরঘাটা কাটাখালী রুপধন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে লেঃ কমান্ডার এম আশফাক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় একজন মাদক (ইয়াবা) ব্যবসায়ী মোঃ শুক্কুর হোসেন নামক ব্যক্তিকে আটক করা হয়।এ সময় তার কাছে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।নৌবাহিনীর লেঃ কমান্ডার এম আশফাক হোসেন বলেন, আটককৃত ব্যক্তিকে পাথরঘাটায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে এবং পরবর্তী সময়ে পাথরঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা
দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

এশিয়া কাপে বড় প্রত্যাশা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল সেই প্রত্যাশার Read more

বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ Read more

টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার
টেকনাফের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের Read more

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টায় Read more

টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…
টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক Read more

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন