ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ৬ মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীক্ষা-নিরীক্ষা করে এসব নমুনার মাধ্যমে ৫ মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিআইডির ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী এ তথ্য নিশ্চিত করেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।এর আগে, মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা প্রদান করে। এদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও ছিলেন।প্রসঙ্গত, সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৩। আর আহত প্রায় দেড় শতাধিক। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে নিহতের সংখ্যা ৩০।এদিকে, দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছে। তবে দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৭ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা

সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর ঘিরে; উত্তাল হয়ে উঠেছিল পুরো পাকিস্তান। এবার Read more

বিএনপিকে আলোচনায় বসতে জামায়াতের আহ্বান
বিএনপিকে আলোচনায় বসতে জামায়াতের আহ্বান

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে খোলামেলা আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।  Read more

যেভাবে শেষটা চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা
যেভাবে শেষটা চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এশিয়ান কাপের বাছাইপর্ব। ব্যক্তি হিসেবে তিনি Read more

টঙ্গীতে বস্তি উচ্ছেদ বিরোধী মানববন্ধনে বিশৃঙ্খলা, পণ্ডের চেষ্টা
টঙ্গীতে বস্তি উচ্ছেদ বিরোধী মানববন্ধনে বিশৃঙ্খলা, পণ্ডের চেষ্টা

গাজীপুরের টঙ্গীতে বস্তি উচ্ছেদ বিরোধী মানববন্ধনে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) বিকালে টঙ্গীর কলাবাগান বস্তিতে এ ঘটনা ঘটে।নাম প্রকাশে Read more

সৃজিতকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা বাঁধনের
সৃজিতকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা বাঁধনের

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন এবার মুখ খুললেন কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে। ২০২১ সালে কলকাতায় Read more

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছে বেশ কিছু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন