রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহে খোলা হয়েছে হেল্প ডেস্ক। সেখানে নিখোঁজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া কাউকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।বৃহস্পতিবার (২৪ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে এই চিত্র দেখা যায়।সরোজমিনে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছে। আজও সেখানে উৎসুক জনতা ভিড় করছে। তবে তা বিগত কয়েক দিনের তুলনায় তুলনামূলক কম। এছাড়া সকালে এক শিক্ষার্থীর সন্ধানে আশা পরিবারের সদস্যদের ভেতরে ঢুকতে দেখা গেছে।এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইচ্ছুক জনতাকে ভিড় না জমাতে বারবার অনুরোধ জানাচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিখোঁজের সন্ধানে কেউ আসছে কিনা তা জানতে চাওয়া হচ্ছে।প্রধান ফটকের সামনে কথা হলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিন এস কে সোলাইমান বলেন, ‘আমরা বারবার উৎসুক জনতাকে স্কুলের সামনে ভিড় না করার অনুরোধ জানাচ্ছি। তারপরও অনেকে এসে ভিড় জমাচ্ছেন। এছাড়া যদি নিখোঁজের সন্ধানে আসে তাহলে তাদের আমরা ভেতরে প্রবেশ করতে দিচ্ছি। ভেতরে আমাদের তথ্য সংগ্রহের বুথ রয়েছে।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা
গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিলাম বা টেন্ডার ছাড়াই একটি স্কুলের পরিত্যক্ত ঘর ও আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক Read more

একপেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
একপেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

এবারের এশিয়া কাপ যেন শুরু থেকেই একতরফা ম্যাচে ভরপুর। টুর্নামেন্টের প্রথম পাঁচটি খেলাতেই দেখা গেছে একপাক্ষিক লড়াই, যার ধারাবাহিকতা দেখা Read more

টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০
টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০

অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় শিল্প নগরী টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) টঙ্গী পূর্ব ও Read more

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ

এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন